News Flash

  • Home
  • Uncategorized
  • cannabis recovered : শহরতলীর তুলাকোনায় মাটি খুঁড়ে উদ্ধার কোটি টাকার গাঁজা
Image

cannabis recovered : শহরতলীর তুলাকোনায় মাটি খুঁড়ে উদ্ধার কোটি টাকার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত রাজ্য গঠনের প্রতিশ্রুতি ও স্বপ্ণ ধূলিসাৎ করে গাঁজা বাণিজ্যের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্য৷ বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ তুলাকোনায় শাসকদলের এক নেতার বাড়ি থেকে এক হাজার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত রাজ্য গঠনের স্বপ্ণ ধুলিস্যাৎ করে দিচ্ছে শাসক দলের একাংশ নেতা কর্মী৷


স্মরণাতীত কালের সবচেয়ে বড় গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে রাজধানী শহর সংলগ্ণ খয়ের পুর বিধানসভা কেন্দ্রের পূর্ব চাম্পামুড়া গাওসভার ৪৪ নম্বর বুথে৷ শাসক দলের বুথ প্রেসিডেন্ট সুমন দেবনাথের বাড়ি থেকে এক হাজার কেজি শুকনো গাজা উদ্ধার করেছে পুলিশ৷ বাড়ির পেছনে মাটি চাপা দিয়ে সুরক্ষিতভাবে রাখা হয়েছিল গাজা৷


উদ্ধার করা গাজার বাজার মূল্য অর্থ কোটি টাকার উপরে বলে জানা গেছে৷ বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ রানির বাজার থানার পুলিশ ও বোধজং নগর থানার পুলিশ এসডিপিও প্রিয়া মাধুরীর মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাফল্য পায়৷ অভিযানে জিরানিয়ার এসডিপিও সামিল হন৷


গাজা বিরোধী সফল অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানিয়েছেন, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে পূর্ব চাম্পামুরা এলাকায় অমূল্য দেবনাথ এর বাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে৷ সেই খবরের ভিত্তিতে জিরানিয়ার এসডিপিও, রানীর বাজার থানার পুলিশ ও বোধজং নগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে সামিল হন৷ সুনির্দিষ্ট খবর অনুযায়ী অভিযান চালাতে গিয়ে অমূল্য দেবনাথের বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে ড্রামের ভিতর সুরক্ষিত অবস্থায় রাখা শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ৬ ফুট মাটি খুঁড়ে দশটি গ্রামে মজুদ গাঁজা উদ্ধার করা হয়েছে৷ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ মূল অভিযুক্ত সুমন দেবনাথ ও তার ভাই পলাতক৷ তবে সুমন দেবনাথ এর বাবা অমূল্য দেবনাথকে আটক করেছে পুলিশ৷ ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের প্রয়াস অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার৷
উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি ধুলিস্যাৎ হয়ে গেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top