News Flash

  • Home
  • Uncategorized
  • sand mafia : বিলোনীয়ায় বালু মাফিয়াদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে
Image

sand mafia : বিলোনীয়ায় বালু মাফিয়াদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায় বালু মাফিয়াদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ একাংশ বনদপ্তরের অসাধু কর্মচারীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিলোনিয়াবাসী৷বালু মাফিয়ার দৌরাত্ম্যে অস্থির বিলোনিয়াবাসী৷ দুদিন পরপরই সংঘর্ষের ঘটনা ঘটছে বালু মাফিয়াদের মধ্যে৷ ঘটনা চলেছে গত প্রায় তিন চার বৎসর যাবত৷প্রথমদিকে বালুরঘাটের লাইসেন্স নেওয়াকে কেন্দ্র করে বিরোধ বাধে৷


এরমধ্যে চৌদ্দটি লাইসেন্স পায় বিলোনীয়া৷কিন্তু এই লাইসেন্স হোল্ডারদের ব্যবসা করতে দিচ্ছে না একটা অংশের উৎশৃংখল যুবক৷ জোর করে. সিন্ডিকেটে ঢুকিয়ে তাঁদেরকে অংশীদারিত্ব দিতে বাধ্য করা হচ্ছে৷ বেশ কিছু শাসক দলীয় নব্য মাফিয়াদের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করতে বাধ্য করা হয়েছে৷ এমনকি মারধর করা হয়েছে এবং টাকা দিতে হচ্ছে৷স্বাভাবিক কারণেই বালুর দাম প্রতি ফুট যেখানে সাত টাকা আট টাকা ছিলো সেই বালুর দাম ১৫ টাকায় বিক্রি হচ্ছে৷


ছয় মাস আগেও যে বালুর দাম ছিলো বারো টাকা ফুট সেই বালু বর্তমানে পনেরো টাকা করেছে সিন্ডিকেট৷স্বাভাবিক কারণেই সাধারণ নাগরিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে৷কারণ সেন্টিকেট ছাড়া আর কোথাও থেকে বালু পাওয়া যাচ্ছে না৷ সেন্টিকেট যে দাম নির্ধারণ করছে সেই দামেই কিনতে বাধ্য হচ্ছে৷এই বিষয়ে প্রায় বছর খানেক আগে দক্ষিণ জেলার জেলাশাসক পদক্ষেপ নিয়েছিলেন৷জেলা শাসক পদক্ষেপ নিয়ে বালুর দাম ১৫টাকা থেকে কমিয়ে ১২টাকা করে দিয়েছিলেন৷ বর্তমানে আবার গত তিন মাস আগে থেকেই ১৫ টাকা দাম করে দিয়েছিল সেন্টিকেট নেতারা৷এর মধ্যে মনুর মুখের যতন সরকার নামে এক বালুর লাইসেন্স হোল্ডার সেন্ডিকেটে ভর্তি হয়নি৷

সেই অপরাধে এর আগেও হামলা করা হয়েছে তার উপর৷গতকাল রাতেও তার বালুর ঘাটে দুসৃকতিকারীরা হামলা করে সমস্ত বালু তোলার পাইপ গুলি ভেঙ্গে দেয়৷ পাশাপাশি মেশিনটিও তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ এই বিষয় নিয়ে যথারীতি শাসক দলের বুথ সভাপতি, গ্রামের প্রধান, উপপ্রধান সবাইকেই জানানো হয়েছে৷কিন্তু কোন অবস্থাতেই ঘটনার মীমাংসা হচ্ছে না৷স্বাভাবিক কারণেই বালুর ঘাটের মালিকের বক্তব্য প্রশাসন এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করুক৷ . কিন্তু সাতমুড়া এলাকার মাফিয়াদের উৎপাতে বালুরঘাটের যারা লাইসেন্স হোল্ডার তাঁদের নাভিশ্বাস ওঠার উপক্রম৷ পাশাপাশি সাধারণ মানুষও বালুর দাম বৃদ্ধি পাওয়ায় নাজেহাল হচ্ছে৷বিলোনিয়াবাসীর দাবি এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করুক৷ পাশাপাশি সরকার লাইসেন্স দেওয়ার পরও বেশ কিছু অবৈধ বালুর ঘাট এখনো যথারীতি চলছে৷অভিযোগ ওই অবৈধ বালুর ঘাট গুলি থেকে মাসোয়ারা পাচ্ছে দক্ষিণের বনদপ্তর এর অধিকারীকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top