News Flash

  • Home
  • Uncategorized
  • pradyut and brishaketo : বৃষকেতুর বাড়িতে গেলেন প্রদ্যুৎ কিশোর
Image

pradyut and brishaketo : বৃষকেতুর বাড়িতে গেলেন প্রদ্যুৎ কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বৃহস্পতিবার সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদত্যাগী বৃষকেতু দেববর্মার বাড়িতে গেলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ প্রদ্যুতের সাথে ছিলেন তিপ্রা মথার অন্যান্য নেতৃত্বরা৷ প্রদ্যুৎ এবং বৃষকেতুর মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বৃষকেতু দেববর্মা জানিয়েছেন গত প্রায় একবছর ধরে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কথাবার্তা হচ্ছিল৷


এদিকে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন, বিভিন্ন সময়ে আইপিএফটির বিধায়কদের সাথে তাঁর কথা হয়েছে৷ আইপিএফটির সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সাথেও কথাবার্তা হয়েছে৷ তার মানে এই না যে আইপিএফটির বিধায়কদের তিপ্রা মথায় যোগ দিতে হবে৷ তিনি আরও জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা প্রতিদ্বন্দ্বিতায় নামবে৷ গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবীর সমর্থন জানিয়ে যারাই লিখিত প্রতিশ্রুতি দেবেন তাদের সাথে তিপ্রা মথা জোট গড়তে রাজি৷ যদি তা না হয় তাহলে তিপ্রা মথা আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন প্রদ্যুৎ৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top