News Flash

  • Home
  • Uncategorized
  • Heavy rainfall in Tripura : ভারী বৃষ্টিপাতে রাজ্যে ২১টি ত্রাণ শিবিরে আশ্রিত ২১৩৭ জন
Image

Heavy rainfall in Tripura : ভারী বৃষ্টিপাতে রাজ্যে ২১টি ত্রাণ শিবিরে আশ্রিত ২১৩৭ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ মুষলধারে বৃষ্টি ত্রিপুরায় চারটি জেলায় মারাত্মক প্রভাব ফেলেছে৷ সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খোয়াই জেলায়৷ সারা রাজ্যে মোট ২১টি ত্রাণ শিবিরে ৫৫৬ পরিবারের ২১৩৭ জন আশ্রয় নিয়েছেন৷ তাঁদের প্রশাসনের তরফে ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে৷ এছাড়া, বৃষ্টিপাতে মোট ৯টি বসতবাড়ি সম্পুর্ন, ৭৮টি মারাত্মকভাবে এবং ৫২১টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বহু এলাকা জলমগ্ণ হয়ে পড়েছে৷ ধলাই জেলায় আমবাসা মহকুমায় নাইলাফা পাড়া এলাকায় জাতীয় সড়কে জল জমে যাওয়ায় একটি পেট্রল ট্যাঙ্কার এবং একটি পণ্যবাহী গাড়ি উল্টে গেছে৷


রাজ্য দুযর্োগ মোকাবিলা দফতরের রিপোর্ট অনুযায়ী, অবিরাম বর্ষণে খোয়াই নদীর জল বিপদসীমার খুব কাছাকাছি বইছে৷ জেলাজুড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে৷ ফলে, বহু মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে৷ প্রশাসনের তরফে খোয়াই জেলায় ১৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ তাতে ৩৫৩ পরিবারের ১৪১২ জন সদস্য আশ্রয় নিয়েছেন৷ এদিকে, খোয়াই জেলায় ৩৬৩টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্থ সিপাহীজলা জেলায় বিভিন্ন এলাকা জলমগ্ণ হয়ে পড়েছে৷ ফলে, স্থানীয় মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে৷ জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী সিপাহিজলা জেলায় ৮টি ত্রাণ শিবিরে ২০৩ পরিবারের ৭২৫ জন সদস্য আশ্রয় নিয়েছেন৷ তাঁদের প্রশাসনের তরফে ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে৷ এদিকে, সিপাহীজলা জেলায় ১টি বসতঘর সম্পুর্ন, ৬৩টি মারাত্মকভাবে এবং ৬৯টি আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷


এদিকে, ধলাই জেলায় ত্রাণ শিবির খোলার মতো পরিস্থিতি হয়নি৷ কিন্ত, ১টি বসতঘর মারাত্মকভাবে এবং ৯টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এছাড়া, আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায় আজ গাছ ভেঙ্গে পরে জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল দীর্ঘক্ষণ৷ অন্যদিকে, আমবাসা মহকুমাধীন নাইলাফা পাড়ার শালবাগান এলাকায় জাতীয় সড়কে জল জমে দুইটি গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়েছে৷ স্থানীয় সুত্রে খবর, ওই স্থানে একটি কালভার্ট রয়েছে৷ তার নিচে দিয়ে জল যায়৷ কিন্ত, গতকাল রাতের ভারী বৃষ্টিপাতে কালভার্টের উভয়দিকে মাটি জমে যায়৷ তাতে, সমস্ত জল জমে জাতীয় সড়ক জলমগ্ণ হয়ে পড়ে৷ গাড়ির চালক মনে করেন, কালভার্টের পাশ দিয়ে চলে যাবেন৷ কিন্ত, মাটি নরম হওয়ায় গাড়ি উল্টে যায়৷ তাতে, দীর্ঘক্ষণ ওই স্থান দিয়ে যান চলাচল বন্ধ ছিল৷


তেমনি, ভারী বৃষ্টিপাতে গোমতি জেলায় ৮টি বসতঘর সম্পুর্ন, ১৪টি মারাত্মকভাবে এবং ৮০টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে গোমতি জেলায় উদয়পুরে আংশিক ক্ষতিগ্রস্থ ৭৮টি বাড়ির মালিকের হাতে ২.৪ লক্ষ টাকা এবং সম্পুর্ন ক্ষতিগ্রস্থ বাড়ির মালিককে ৩৫ হাজার টাকা ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিককে ৫২ হাজার টাকা প্রাথমিক সহায়তা বাবদ প্রদান করা হয়েছে৷ প্রশাসনের দাবি, সারা রাজ্যেই ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে৷

এদিকে, অনুমান ছাড়িয়ে ৪৮৪ শতাংশ বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরায়৷ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাতের রিপোর্ট পর্যালোচনা করে আবহাওয়া দফতর জানিয়েছে, সারা ত্রিপুরায় ৯১.২ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ কিন্তু অনুমান ছিল, ১৫.৬এমএম বৃষ্টিপাত হবে৷ এক্ষেত্রে অনুমানের অনেক বেশি বৃষ্টিপাতের দরুন ত্রিপুরায় মারাত্মক প্রভাব ফেলেছে৷ নদীগুলি ফুঁসছে৷ ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে৷


ত্রিপুরায় জেলাভিত্তিক বৃষ্টিপাতে দক্ষিণ জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে৷ এর পর পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহিজলা জেলা, ধলাই জেলা, গোমতি জেলা, উত্তর ত্রিপুরা জেলা, খোয়াই জেলা এবং উনকোটি জেলায় বৃষ্টিপাত হয়েছে৷
আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত এবং দিনভর বৃষ্টিপাতে চলতি বর্ষা মরশুমে ইতিমধ্যে স্বাভাবিকের তুলনায় ১১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়ে গেছে৷ আগামী কয়েকদিনে আরো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এক্ষেত্রে চলতি মরশুমে বৃষ্টিপাত অন্যান্য বছরকে ছাপিয়ে যাবে, তা সহজেই আন্দাজ করা যাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top