News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক দাবিতে এসইউসিআই-র ডেপুটেশন
Image

একাধিক দাবিতে এসইউসিআই-র ডেপুটেশন

আগরতলা, ১ জুলাই : করোণা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন সহ বিভিন্ন দাবিতে এসইউসিআই এর পক্ষ থেকে বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসকের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

একদিকে করোণা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে জনগণের নাভিশ্বাস ওঠার উপক্রম। পরিস্থিতিতে এসইউসিআই এর পক্ষ থেকে বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসকের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিন স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক অরুন ভৌমিক বলেন, রাজ্যে করোণা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। করোনা টেস্ট পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। যারা হোম আইসোলেশনে রয়েছেন তাদের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই। রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেই। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অবিলম্বে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী নিয়োগের জন্য তিনি দাবি জানিয়েছেন। অরুন ভৌমিক আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর মানুষ কাজ পাচ্ছেন না। পরিবারে অনাহার-অর্ধাহারে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। এসব পরিবারের জন্য মাসে সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার জন্য তিনি দাবি জানিয়েছেন।সর্বোপরি পেট্রোল ডিজেলের মূল্য হ্রাসের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছে এসইউসিআই।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top