News Flash

  • Home
  • খেলা
  • সাইকেল চুরির দায়ে যুবককে গণধোলাই
Image

সাইকেল চুরির দায়ে যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি,উদয়পুর, ৩০ জুন৷৷ নেশা সর্বনাশা৷এই বাক্যটি অনেক সম্ভ্রান্ত পরিবারকে ছাড়খাড় করে দিচ্ছে৷ এই নেশায় আসক্ত হয়ে পিতা – মাতাকে অত্যাচারের পাশাপাশি চুরির হিড়িক বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত৷ আর এই ধরনের নেশায় উদ্বুদ্ধ হয়ে সাইকেল চুরির ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর মাতাবাড়ি এলাকায়৷


সাইকেল চুরি করার অপরাধে এক যুববকে আটক করে উত্তম মধ্যম দিলো স্থানীয় মাতাবাড়ি বাজার চত্বর এলাকার ব্যবসায়ী জনগণ৷ মঙ্গলবার উদয়পুর মাতাবাড়ি বাজারে সংগঠিত হয় এই ধরনের সাইকেলে চুরির ঘটনা এই সাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মাতাবাড়ি সহ তৎসংলগ্ণ এলাকা৷ উল্লেখ্য, মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তির বাই সাইকেল নিয়ে বাজারে আসেন বাজার করার জন্য৷তিিিন সাইকেল টি রেখে বাজারে যেতেই সঞ্জয় রায় নামে পেশায় সেলুন দোকান কর্মচারী স্থানীয় এক যুবক সাইকেলটি চুরি করে পালিয়ে যায়৷

সঞ্জয় সাইকেল নিয়ে পিত্রা বাজারের একটি সাইকেল দোকানে ৬০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ৷ আর এই ঘটনা জানতে পেরে অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞেস করা হলে সঞ্জয় সাইকেল চুরির ঘটনা স্বীকার করে৷ পরবর্তীতে বাই সাইকেল টি যেখানে বিক্রি করা হয়ে ছিলো সে দোকান থেকে নিয়ে আসে৷ সমস্যার সমাধান হলেও মানুষ নেশায় আসক্ত হয়ে বিভিন্ন অপকর্মে নিজেকে নিয়োজিত করার প্রবনতা হ্রাসে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করছেন বুদ্ধিজীবি মাহল৷

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top