News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি কর্মচারীদের এডহক পদোন্নতি সংবিধান বিরোধী : জীতেন্দ্র চৌধুরী
Image

সরকারি কর্মচারীদের এডহক পদোন্নতি সংবিধান বিরোধী : জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ বুধবার গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় আলোচনা হয় রাজ্য সরকার গত ২২ জুন রাজ্য সরকারি কর্মচারীদের এডহক পদোন্নতির ঘোষণা দেয়৷ যা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী বলে বুধবার সাংবাদিক সম্মেলন করে অভিমত ব্যক্ত করলেন গণমুক্তি পরিষদ রাজ্য কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী৷ তিনি বলেন রাজ্য সরকারের মন্ত্রিসভায় এডহক পদোন্নতি সম্পূর্ণভাবে শীর্ষ আদালতকে অমান্য করে হয়েছে৷

কারণ সংরক্ষণের মামলা অমান্য করে এডহক পদোন্নতি সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী৷ পাশাপাশি তপশিলি জাতি এবং উপজাতিদের পরিপন্থী এ সিদ্ধান্ত রাজ্য সরকারের বলে জানান তিনি৷ বিগত সরকার চাকরির পদোন্নতির ক্ষেত্রে সাংবিধানিক ধারা অনুযায়ী কাজ করেছিল৷ এবং পদোন্নতি রীতিনীতি অনুসরণ করে বিগত সরকার কাজ করে আসছিল৷ কারণ দেশের শীর্ষ আদালত বলেছে সাংবিধানিক রীতিনীতি মেনে যাতে পদোন্নতি দেওয়া হয়৷ কিন্তু বর্তমান সরকার সেই পথে না এগিয়ে, সংবিধান বহির্ভূত কাজ করে চলেছে৷ তাই এই সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top