News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়িতে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

মাতাবাড়িতে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ জুন৷৷ মন্দির নগরী উদয়পুরের বিভিন্ন উল্খেযোগ্য মন্দিরের মধ্যে ভার তথা পৃথিবী বিখ্যাত মন্দির – মাতাবাড়ি নামেই খ্যাত৷ এই ত্রিপুরেশ্বরী মন্দিরের উত্তর দিকের সিঁড়িতে অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার হয় ঙ্গলবার সকালে৷ স্থানীয় লোকজন প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ঘটনা দেখে খবর দেয় রাধাকিশোরপুর মহিলা থানায়৷ খবর পেয়ে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷ মৃতদেহ উদ্ধার করে ঘটনার নিয়ে যাওয়া হয় উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে৷ অপরিচিত এই মাঝ বয়সী মহিলাকে এই মন্দির চত্বরে মাঝে মধ্যে দেখা যেতো বলে স্থানীয় অভিমত ব্যক্ত করেন৷ মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন৷

সাতসকালে পবিত্র মায়ের মন্দিরের উত্তর দিকের সিড়িতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা মাতাবাড়ি চত্বর সহ মন্দির নগরী উদয়পুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সংবাদ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাতাবাড়ি এলাকার লোকজন প্রাতঃভ্রমণে বের হয়ে মাতারবাড়ি মন্দিরের উত্তর দিকের সিঁড়িতে এক অজ্ঞাত পরিচয়ের ভবঘুরে মহিলার মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় রাধাকিশোরপুর মহিলা থানায়৷ খবর পেয়ে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান এবং ঘটনার তদন্ত শুরু করেন৷ এই বিষয়ে মহিলা থানার এক আধিকারিক জানান কিভাবে এই মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে সম্ভব নয়৷ ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তেই তা বেরিয়ে আসবে মৃত্যুর আসল রহস্য৷ তবে স্বস্তির বিষয় এই মৃত দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ণ নেই ৷ রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top