News Flash

  • Home
  • Uncategorized
  • ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনলেন ছয়জন সদস্য
Image

ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনলেন ছয়জন সদস্য

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৯ জুন৷৷ রাজ্যে পালাবদলের পর মসনদে বসেছিল বিজিপি আইপিএফটি জোট সরকার৷ কিন্তু মসনদে বসার পর থেকেই রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত গুলিতে পাহাড় সমান দুর্নীতি সংঘটিত হয়ে আসছে৷আর তাতে প্রধান,উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনছেন খুদ নির্বাচিত জনপ্রতিনিধিগণ৷ এবারও পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানের উপর ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনাস্তা আনলেন পঞ্চায়েতের ৬ জন সদস্য ও সদস্যা৷ এই ঘটনা মঙ্গলবারের উত্তর জেলার কদমতলা ব্লকাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে৷

ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতটি ১১ জন সদস্য ও সদস্যা নিয়ে গঠিত৷ ত্রিস্তরীয় নির্বাচনের পর বিজেপি ৪ টি, কংগ্রেস ৫ টি এবং নির্দল ২ টি আসনে জয় লাভ করেন৷ তারপর নির্বাচিত বিজেপির সদস্যগন নির্দলীয় দুজন সদস্যকে সাথে নিয়ে পঞ্চায়েত গঠন করে৷ কিন্তু পঞ্চায়েত দখল করার পর বিজেপি ও নির্দল জুটাধীন ফুলবাড়ী পঞ্চায়েতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি মাথা ঝাড়া দিয়ে বাড়তে থাকে৷ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজিরা বেগম ও উপপ্রধান মিন্টু নাথের দুর্নীতির বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে পড়েন পঞ্চায়েতের অনান্য সদস্য-সদস্যাগণ৷

অবশেষে আজ ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের নিকট ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের উপর অনাস্থা আনেন ৬ জন পঞ্চায়েত সদস্য ও সদস্যা৷এই ৬ জন নির্বাচিত সদস্য ও সদস্যাগন হলেন,মনির উদ্দিন,ছামিনা বিবি, আলতাব হোসেন,আয়াজ আলি,মনোয়ারা খাতুন ও রুবি দেবনাথ৷আজ নির্বাচিত ৬ জন পঞ্চায়েত সদস্য ও সদস্যাগন লিখিত আকারে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের নিকট আবেদন করেন যে, প্রদান ও উপ-প্রধানের অনৈতিক কার্যক্রম স্বজনপোষণ ও ব্যাপক দুর্নীতির কার্যকলাপের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ১৯৯৩ এর ২৩ নং ধারায় প্রদান ও উপ-প্রধানের অপসারণের আর্জি জানান৷ নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের দাবি উর্দতন কর্তৃপক্ষ সঠিক তদন্ত ক্রমে আইনানুগ বিহিত ব্যবস্থা গ্রহণ করুক৷এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top