News Flash

  • Home
  • খেলা
  • নারদ মামলায় বুধবার রায় দিতে পারে হাই কোর্ট, বিবেচনা মুখ্যমন্ত্রীর হলফনামা নিয়ে
Image

নারদ মামলায় বুধবার রায় দিতে পারে হাই কোর্ট, বিবেচনা মুখ্যমন্ত্রীর হলফনামা নিয়ে

কলকাতা, ২৯ জুন (হি স)। প্রথম দিন থেকে এজলাসে থেকেও কেন হলফনামা জমা দেননি? তার কারণ কী? মঙ্গলবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে এই প্রশ্ন করেন।’’

নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নেওয়া হবে কি না সেই বিষয়ে বিবেচনা করা হবে বলে এদিন জানিয়েছে কলকাতা হাই কোর্ট। বুধবার এই বিষয়ে রায় দিতে পারে বলে জানিয়েছে আদালত।

মঙ্গলবার হাই কোর্টে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘হলফনামার অগ্রিম কপি সিবিআইকে দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই রাজ্যের দায়ের করা আবেদনের বিরোধিতা করছে।’’ এই প্রসঙ্গে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, ‘‘আপনারা কেন হলফনামা জমা দেননি? তার কারণ কী? আপনারা তো প্রথম দিন থেকে ছিলেন।’’

জবাবে কিশোরবাবু বলেন, ‘‘২ জুন সিবিআইয়ের সওয়াল শেষ হয়। ৭ জুন রাজ্য আদালতকে হলফনামা জমা নেওয়ার আবেদন করেছিল। সত্যিটা সামনে আনা দরকার। তার জন্য হলফনামা জমা নেওয়াও দরকার। রাজ্য হিসাবে এটা আমাদের দায়িত্ব আদালতকে জানানো।’’

এই প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘১৭ মে থেকেই মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পরিকল্পিত ভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেননি মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী।’’

উভয় পক্ষের বক্তব্যের পরে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য যদি সঙ্গে সঙ্গে হলফনামা জমা দিত, তবে তা স্বতঃস্ফূর্ত হত। দেরি হওয়ার কারণে এটি ভাবনা চিন্তার পর্যায়ে রাখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একে রেকর্ড হিসাবে নিয়ে আইনিভাবে পর্যালোচনা করব কি না। সেই বিষয় পরে দেখা যেতে পারে।’’

গত ৯ জুন হাই কোর্টে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা জমা দিতে চায় রাজ্য। কিন্তু হাই কোর্ট সেই হলফনামা জমা নেয়নি। এর পরে গত ২৫ জুন সুপ্রিম কোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী। তার জবাবে সুপ্রিম কোর্ট হাই কোর্টকে নির্দেশ দেয় এই বিষয়ে বিবেচনা করার জন্য। সেই বিষয়েই মঙ্গলবার শুনানিতে এ কথা জানায় হাই কোর্ট।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top