News Flash

Image

কৈলাসহরে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ কৈলাশহর পুর পরিষদ এলাকায় এক যুবক আত্মহত্যা করেছে৷ বেকারত্বের জ্বালায় গত বেশ কিছুদিন ধরে সে নেশাগ্রস্ত হয়ে থাকতো বলে জানা গেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷


কৈলাসহর পুর পরিষদের চৌদ্দ নং ওয়ার্ডের সোনামুড়া এলাকায় একুশ বছরের এক যুবক আত্মহত্যা করেছে৷ গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ এবং টি.এস.আর বাহিনী৷ ঘটনা সম্পর্কে জানা যায়, সোনামাড়া এলাকার স্থায়ী বাসিন্দা সুখেন্দ্র দাশের একুশ বছরের দ্বিতীয় পুত্র সুব্রত দাশ প্রতিদিনের মতো গতকাল রাতেও নিজ বাড়িতে ভাত খাওয়ার পর রাত এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়ে৷ সকালবেলা বাড়ির সবাই ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের দরজা খোলা এবং বিছানায় সুব্রত নেই৷ সংগে সংগেই পরিবারের সদস্যরা সুব্রত দাশকে খোঁজতে শুরু করেন এবং পাশের বাড়ির বাবলু মালাকারের পুকুরের পাশের পেয়ারা গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷

সংগে সংগেই পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার জোতিষ দাশের নেতৃত্বে পুলিশ এবং টি.এস.আর বাহিনী ঘটনা স্থলে গিয়ে তদন্ত শুরু করেন৷ মৃতদেহ কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়৷ মৃত সুব্রত দাশের বড় ভাই জানান যে, সুব্রত কেন যে এই কাজ করলো সেটা পরিবারের কেউ বুঝতে পারছে না৷ সুব্রত গত এক বছর পূর্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুওীর্ন হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল৷ ঘটনা সম্পর্কে বলতে গিয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার জোতিষ দাশ সংবাদমাধ্যমকে জানান যে, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত যে আত্মহত্যা করেই সুব্রত মারা গেছে৷ ময়না তদন্তের রিপোর্ট আসলে বাকিটা বিস্তারিত জানা যাবে৷ এলাকা সূত্রে জানা যায় যে, মৃত সুব্রত দাশ ইদানীংকালে বহিরাগত বখাটে যুবকদের সাথে চলাফেরা করতো৷এমনকি নেশাও করতো৷ পরিবারে এনিয়ে ইদানীংকালে ঝগড়া বিবাদও হয়েছে৷ পারিবারিক বিবাদের জেরেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top