News Flash

  • Home
  • বিনোদন
  • স্টাইপেন্ড বৃদ্ধির দাবী নিয়ে এজিএমসির ইন্টার্ন চিকিৎসকরা সামিল হলেন আন্দোলনে
Image

স্টাইপেন্ড বৃদ্ধির দাবী নিয়ে এজিএমসির ইন্টার্ন চিকিৎসকরা সামিল হলেন আন্দোলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ফি কমানো এবং ইন্টার্ন চিকিৎসকদের স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ বিক্ষোভে সামিল হন ইন্টার্ন চিকিৎসকরা৷ বৃহস্পতিবার আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হলেন৷


গত দুদিন আগেও ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের তরফ থেকে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে তাদের স্টাইপেন্ড বৃদ্ধির দাবি জানানো হয়েছিল৷ কলেজের অধ্যক্ষ প্রফেসর এইচ পি শর্মা স্মারকলিপি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন৷ ইতিমধ্যেই তাদের স্টাইপেন্ড বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রথম বর্ষের পিজি চিকিৎসকদের স্টাইপেন্ড ৪০ থেকে ৪৮ হাজার টাকা, দ্বিতীয় বর্ষের ৪৫ থেকে ৪৯, ৫০০ হাজার এবং তৃতীয় বর্ষে ৪৮ হাজার থেকে ৫১ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে৷


আন্দোলনে যারা শামিল হয়েছেন তারা স্টাইপেন্ড আরো বৃদ্ধির দাবি জানিয়েছেন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এইচ পি শর্মা জানান , আজ যারা আন্দোলনে সামিল হয়েছেন তারা কোন সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে সামিল হন নি৷ ইন্টার্নদের একটা অংশ এই আন্দোলনে শামিল হয়েছে৷ এ প্রসঙ্গে তথ্য দিতে গিয়ে কলেজের অধ্যক্ষ জানান, গভমেন্ট স্পন্সর হিসেবে যারা রয়েছেন তারা স্টাইপেন্ডের পাশাপাশি আলাদা বেতন পাচ্ছেন৷ যারা ওপেন ক্যাটাগরির রয়েছেন তারা শুধু স্টাইপেন্ড পাচ্ছেন৷


সে কারণেই ওপেন ক্যাটাগরির ইন্টার্নরা তাদের স্টাইপেন্ড আরো বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন৷ কলেজের অধ্যক্ষ অবশ্য জানিয়েছেন তাঁদের দাবি সনদ ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনবেন৷ রাজ্য সরকার ইন্টার্ন চিকিৎসকদের স্টাইপেন্ড বৃদ্ধির যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হচ্ছে৷

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top