News Flash

  • Home
  • Uncategorized
  • বাল্যবিবাহ রুখল চাইল্ড লাইন
Image

বাল্যবিবাহ রুখল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ বাল্যবিবাহ আইনগত ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্বেও একাংশের মানুষজন বাল্যবিবাহের উৎসাহ যুগিয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহর এলাকার চন্দ্রপুর জামতলা এলাকায় নাবালিকার বিয়ে ভেঙ্গে দিল চাইল্ড লাইন ও পুলিশ৷


বাল্যবিবাহ রোধে কঠোর আইনের সংস্থান রয়েছে৷ অথচ আইন-কানুনের তোয়াক্কা না করে বাল্যবিবাহের প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থায় এখনও অব্যাহত রয়েছে৷ সুদূর গ্রাম পাহাড়ে নয়, রাজধানী আগরতলা শহর ও শহর সংলগ্ণ এলাকাতেও বাল্যবিবাহ অব্যাহত রয়েছে৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই সচেতন নাগরিকদের প্রচেষ্টায় চাইল্ড লাইন ও পুলিশ এসব বাল্যবিবাহ বন্ধ করে দিতে সক্ষম হচ্ছে৷ সোমবার রাতেও রাজধানী আগরতলা শহর সংলগ্ণ চন্দ্রপুর জামতলা এলাকায় এক নাবালক নাবালিকার বিয়ে বন্ধ করে দিয়েছে চাইল্ড লাইন ও পুলিশ৷


সংবাদসেত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে চাইল্ড লাইনের কর্মকর্তারা মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে জামতলা এলাকার একটি বাড়িতে হানা দেয়৷ ওই বাড়িতে এক নাবালিকা ও এক নাবালকের বিয়ের প্রস্তুতি চলছিল৷ চাইল্ড লাইন ও পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে নাবালিকার আত্মীয় স্বজনরা জানান নাবালিকার মা গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করে৷ তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে৷ এমতাবস্থায় নাবালিকা কন্যার সঙ্গে অপর এক নাবালকের প্রনয়ের সম্পর্ক গড়ে ওঠে৷ এমনকি গত কয়েকদিন আগে নাবালিকাকে নিয়ে পালায় ওই নাবালক৷ সে কারণেই পাড়া পরশি ও আত্মীয়-স্বজনরা তাদেরকে সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নেন৷ এক্ষেত্রে আইন-কানুনের কোনো তোয়াক্কা করেননি তারা৷ কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷চাইল্ড লাইনের সদস্যরা জানান, উপয় পরিবারকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে এ ধরনের চেষ্টা পুনরায় করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ অবশ্য নাবালক ও নাবালিকার পরিবারের লোকজনরা বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top