News Flash

Image

ব্যবসার জায়গা নিয়ে বিবাদের জেরে মহিলাকে মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ এলাকায় ব্যবসার জায়গা কে কেন্দ্র করে বিবাদের জেরে এক মহিলা ব্যবসায়ীকে মারধর করেছে যুবক৷ তাতে মহিলা আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷


প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ এলাকায় শিল্পী রানী বণিক নামে এক মহিলার দোকানের জায়গা দখল করতে রায় সমির দেবনাথ নামে এক যুবক৷সমির দেবনাথ নামে ওই যুবক শিল্পী রানী বণিক নামে মহিলাকে বেধড়ক মারধর করে৷ ফলে আহত হন শিল্পী রানী বণিক নামে ওই মহিলা৷ সে বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন৷জানা যায় ,অভিযুক্ত সমীর দেবনাথ জিবি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত৷ এলাকায় কুখ্যাত সমাজদ্রোহী হিসাবে পরিচিত সে৷ জানা যায় প্রতাপগড় ব্রিজ সংলগ্ণ এলাকায় ব্যবসা করার জায়গাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত৷
আক্রান্ত মহিলা যে জায়গায় বসে অস্থায়ীভাবে ব্যবসা করেছিলেন সেই জায়গা থেকে উঠে যাওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল৷

তিনি জায়গার তখন নাচ করার কারণেই তার ওপর হামলা সংঘটিত হয়৷ তার জিনিসপত্র তুলে নিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ সমীর নামে ওই যুবক মহিলাকে কিল ঘুষি লাথি মেরে গুরুতরভাবে জখম করেছে৷ আঘাত গুরুতর হওয়ায় মহিলা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন৷ আইজএম হাসপাতালে চিকিৎসার জন্য এসে তিনি ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন আক্রান্ত মহিলা৷ এখন দেখার বিষয় আক্রান্তকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top