News Flash

  • Home
  • দিনের খবর
  • উপ-প্রধানের নারী কেলেঙ্কারির ঘটনায় ছিঃ ছিঃ রব উঠেছে ধর্মনগরের বাগবাসায়
Image

উপ-প্রধানের নারী কেলেঙ্কারির ঘটনায় ছিঃ ছিঃ রব উঠেছে ধর্মনগরের বাগবাসায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ বাগবাসা বিধানসভার পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় উপ-প্রধানের নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে৷ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে৷উপ প্রধাবকে বাঁচাতে ময়দানে তাবড় তাবড় ব্যক্তি৷ ক্ষুব্দ এলাকার জনগন৷ উপ-প্রধানকে বহিস্কারের দাবি উঠেছে এলাকায়৷


শাসক দলীয় উপ-প্রধানের নারী কেলেঙ্কারিতে ছিঃ ছিঃ রব উঠেছে ধর্মনগর মহাকুমা জুড়ে৷ এই নেক্কারজনক ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের পূর্ব হুরুয়া গ্রামে৷ পূর্ব হুরুয়া পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ছন্দ সম্প্রতি নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ৷ উপপ্রধান সুজিত ছন্দের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে৷
ভিডিওটি এলাকার সবারই হাতে হাতে পৌঁছে যায়৷ ভিডিওটিতে স্থানীয় এক মহিলার সঙ্গে অসামাজিক কার্যকলাপ করতে দেখা যায় সুজিতকে৷ এই ভিডিও ভাইরাল হতেই মহকুমা জুড়ে নিন্দার ঝড় বয়ে যায়৷ এদিকে তাবড় তাবড় ১-২জন মাঠে নেমে পড়েন উপপ্রধানকে বাঁচাতে বলে অভিযোগ৷ তাই এলাকাবাসীর ক্ষোভ তৈরি হয় নারীঘটিত ঘটনার পান্ডা উপপ্রধান সুজিত ছন্দ এবং ওই তাবড় তাবড় ২-১জন ব্যক্তিদের বিরুদ্ধেও৷ এলাকার বিজেপির কর্মীরা স্থানীয় পঞ্চায়েতে জড়ো হন শাসকদলীয় উপ-প্রধানের কুকীর্তির এবং প্রশ্রয়দাত এবং পান্নালাল শর্মার বিরুদ্ধে প্রতিবাদে৷


তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করে সুজিত ছন্দ এবং পান্না শর্মা হায় হায় বলে স্লোগান দিতে থাকে৷ স্থানীয় বিজেপি কর্মীরাও ধিক্কার জানান উপপ্রধান সুজিত ছন্দকে৷স্থানীয়রা দাবি জানান অবিলম্বে সুজিত চন্দ এবং প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হোক৷ না হলে পঞ্চায়েত অফিস আগামীদিনে তালা মারার হুমকি দেন তারা৷

Releated Posts

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top