News Flash

  • Home
  • Uncategorized
  • গরীবের জন্য বরাদ্দ রেশন সামগ্রী বিতরণে অনিয়মের আভিযোগ
Image

গরীবের জন্য বরাদ্দ রেশন সামগ্রী বিতরণে অনিয়মের আভিযোগ

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ১৩ জুন৷৷ গরীবের জন্য বরাদ্দ করা রেশন সামগ্রী বিতরণে অনিয়মের আভিযোগ উঠে আসল৷ করোনা মহামারির মধ্যে গরীব লোকজনের জন্য রাজ্য সরকারের উদ্দ্যোগে সরকারি নায্য মূল্যের দোকানের মাধ্যমে বিভিন্ন প্রকারের রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করাহয়েছে৷ যায়মধ্যে ২ কেজি ডাল , এক কেজি লবন, এক লিটার তেল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, সয়াবিনয় ৫০০ গ্রাম, হলুদ গুড়া ২৫০ গ্রাম ও জীরা ১০০ গ্রাম বরাদ্ব করাহয়েছে৷


এই সকল রেশন সামগ্রী বিতরনিতে অনিয়মের অভিযোগ উঠেআসলো৷ শান্তির বাজার মহকুমার অলোইছড়া সরকারি নায্যমূল্যের দোকানের ডিলার সকলকে দ্রব্য সামগ্রীর মধ্যে পেঁয়াজ, আলু ও ডাল পরিমানে কমদিচ্ছে বলে অভিযোগ উঠেআসে৷ অভিযোগপেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিমান কম দেওয়ার অভিযোগের সত্যতা মিললো৷


ডাল ২ কেজি দেওয়ার কথা থাকলেও দেখাযাচ্ছে ১ কেজি ৬০০ কোথাও ১ কেজি ৮০০ করে দেওয়া হচ্ছে৷ অপরদিকে আলু ও পেঁয়াজ মিলে ৫ কেজি দেওয়ার কথা থাকলেও সেখানে ওজন দিয়ে দেখাযায় দুটির মধ্যে ৪ কেজি রয়েছে৷ এই বিষয়ে রেশন ডিলারের কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমের সামনে ওজন কম দেওয়ার বিষয়টি স্বীকার করেন৷


তিনিজানান স্থানীয় শাসক দলের নেতৃত্বদের আদেশ অনুযায়ী তিনি পরিমানে কমদিচ্ছেন৷ তিনি জানানা স্থানীয় নেতৃত্বরাই সকলকে রেশন সামগ্রী মেপে দিচ্ছে৷ এই বিষয়ে রেশন ডিলার ফোন করে মহকুমা শাসককে জানিয়েছেন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, ফুড ইনেস্পক্টর সাস্বতী আচার্য সহ অন্যান্য আধিকিরিকরা৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও লোকজনদের সঠিক পরিমানে খাদ্য সামগ্রী পৌঁছেদিতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top