News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারি বিদ্যালয়ের বাস ভাড়া ৬০ শতাংশ হ্রাস সহ অন্যান্য ফি না নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান
Image

বেসরকারি বিদ্যালয়ের বাস ভাড়া ৬০ শতাংশ হ্রাস সহ অন্যান্য ফি না নিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ বর্তমান করোনা অতিমারির সময়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের উপর থেকে আর্থিক চাপ কমানোর লক্ষ্যে রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলি যাতে ইতিবাচক মানোভাব নিয়ে এগিয়ে আসে তারজন্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷ শিক্ষামন্ত্রী আজ শিক্ষাভবনে সিবিএসই ও টিবিএসই’র স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে এক বৈঠক করেন৷


বৈঠকে বর্তমান করোনা অতিমারির সময়ে বিদ্যালয়গুলি কি ধরণের ভূমিকা নিয়েছে সে সম্পর্কে অবহিত হন৷ শিক্ষামন্ত্রী এই গুরুত্বপূর্ণ সময়ে অভিভাবকদের উপর যাতে আর্থিক বোঝা না চাপে সেজন্য প্রতিমাসের বাস ভাড়া অন্ততপক্ষে ষাট শতাংশ হাস করার অনুরোধ জানিয়েছেন৷ একই সঙ্গে টিউশন ফি ছাড়া আনুসঙ্গিক অন্যান্য ফি এই সময়ে না নেবার জন্যও তিনি অনুরোধ জানান৷ পাশাপাশি গতবছর অতিমারি চলার সময় বিদ্যালয়গুলি যে টিউশন ফি নিত এবছর তা না বাড়িয়ে একই রাখার জন্যও তিনি অনুরোধ জানান৷ বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, করোনা অতিমারির দরুন অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও প্রচণ্ড বিরূপ প্রভাব পড়েছে৷

সব অংশের মানুষকে সঙ্গে নিয়েই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে৷ এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি বিদ্যালয়গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ তিনি বলেন, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে৷ এর প্রতিফলনও সর্বক্ষেত্রে পড়ছে৷ সুকলস্তরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের শিক্ষা সংক্রান্ত পারফরম্যান্স গ্রেডিং ইণ্ডেে’ ত্রিপুরা রাজ্য চতুর্থ স্তরে গ্রেড ওয়ানে উন্নীত হয়েছে৷ এই পারফরম্যান্স রিপোর্টে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে৷ এই পারফরম্যান্স ধরে রাখতে এবং আগামীদিনে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে শিক্ষামন্ত্রী সবার সহযোগিতা চেয়েছেন৷


বর্তমান করোনা অতিমারি চলার সময় অভিভাবকদের উপর থেকে চাপ কমানোর লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয় যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে বিদ্যালয়ের প্রতিনিধিগণ সভাকে অবহিত করেন৷ লিখিত আকারে এই সব পদক্ষেপ দপ্তরে জানানোর জন্য শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা বিভিন্ন সুকলের প্রতিনিধিদের বলেছেন৷ বৈঠকে উপস্থিত ত্রিপুরা স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান অরুণোদয় সাহা এই সময়ে মানবিক দৃষ্টিকোন থেকে সমস্ত পদক্ষেপ নেবার জন্য বিদ্যালয় কত’পক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top