News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে ৫ম, ৮ম নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা আপাতত উত্তীর্ণ
Image

করোনা : রাজ্যে ৫ম, ৮ম নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা আপাতত উত্তীর্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রাজ্যের সুকলগুলিতে পঞ্চম, অষ্টম, নবম এবং একাদশ শ্রেণিতে ১,৮৭,৭৪৪ জন ছাত্রছাত্রী রয়েছে৷ করোনা পরিস্থিতিতে তাদের আপাতত পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হচ্ছে৷ তবে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের মূল্যায়ন করা হবে৷


আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা-র প্রকোপে ২০২০-২১ শিক্ষাবর্ষে পঠন-পাঠনে দারুন ব্যাঘাত ঘটেছে৷ ফলে, পাশ-ফেল প্রথা ত্রিপুরায় চালু হওয়ার কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আপাতত উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে বিদ্যালয় খোলার পর ওই সব ছাত্রছাত্রীর অবশ্যই মূল্যায়ন করা হবে৷ তেমনি নবম এবং একাদশ শ্রেণির ক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরও পরবর্তী শ্রেণিতে আপাতত উত্তীর্ণ করা হবে৷


তাঁর কথায়, বার্ষিক পরীক্ষায় সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ এক্ষেত্রে যে বিষয়ে সবর্োচ্চ নম্বর পাবে বাকি বিষয়গুলিতেও ওই নম্বরই বিবেচনা করা হবে৷ কারণ, পোস্ট-মেট্রিক স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে মার্কশিট তৈরি করা আবশ্যক৷ সাথে তিনি যোগ করেন, কোনও ছাত্রছাত্রী ৩৩ শতাংশ নম্বর এক বা একাধিক বিষয়ে অর্জন করতে ব্যর্থ হয় তা-হলে পাশ মার্ক প্রয়োজনে দেওয়া হবে৷


এদিন তিনি জানান, পঞ্চম শ্রেণিতে ৫১,৮২৭ জন, অষ্টম শ্রেণিতে ৫২,৬৫৯ জন, নবম শ্রেণিতে ৫৩,১৭৬ জন এবং একাদশ শ্রেণিতে ৩০,০৮২ জন ছাত্রছাত্রী রয়েছে৷ এদিকে, আজ তিনি ১৭টি বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন৷ করোনা পরিস্থিতিতে বাসভাড়া ৬০ শতাংশ পর্যন্ত কমানোর আর্জি জানিয়েছেন তিনি৷ সাথে টিউশন ফি ছাড়া অন্য কোনও মাশুল না নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top