News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত বি এ সি চেয়ারম্যান
Image

রেগার কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত বি এ সি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ জুন৷৷ এডিসি এলাকায় রেগার কাজ পরিদর্শনেগিয়ে আক্রান্ত হলেন জোলাইবাড়ী ব্লকের বি এ সি চেয়ারম্যান৷ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী করোনা মহামারির মধ্যে লোকজনদের উন্নয়ন স্বার্থে বিভিন্ন ব্লক এলাকায় শুরু হয়েছে রোগার কাজ৷ এরইমধ্যে কলসী ভিলেজ সেন্টারে সকলের সিদান্তক্রমে আজ থেকে কলসী এডিসি ভিলেজে শুরু হলো রেগার কাজ৷ এই কাজ পরিদর্শনে যান জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ৷ কাজের জায়গায় অশোক মগ উপস্থিত হবার কথাশুনে এলাকার কিছু সংখ্যক উশৃঙ্খল যুবক হঠাৎ করে অশোক মগের পিছনে আঘাত করে বলে অভিযোগ৷ বি এস সি চেয়ারম্যানের পাশাপাশি আরো দুইজনরে উপর আক্রমন করে যুবকরা৷


এই উশৃঙ্খল যুবক তিপ্রা মথা দলের সমর্থক বলে জানান অশোক মগ৷ এই আক্রমনের ফলে ঘটনাস্থল থেকে কোনোপ্রকার নিজেকে বাঁচিয়ে ঘটনাস্থল থেকে চলে আসে বি এস সির চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা৷ এই আক্রমনে মোট তিন জন আহত হয় বলে জানাযায়৷ ঘটনার পরবর্তীসময় আক্রমনকারীদের নামদিয়ে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করাহয়৷ মামলাকরার পর জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান অশোক মগ৷ তিনি জানান এডিসি এলাকার উন্নয়ন মূলক কাজে প্রতিনিয়ত বাঁধাদান করছে তিপ্রা মথা দলের সদস্যরা৷ তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট বিষয়টি দেখার জন্য বিশেষ আহববান জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top