News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় মজুরি প্রদানে বিলম্ব হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার
Image

রেগায় মজুরি প্রদানে বিলম্ব হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ রেগায় মজুরি প্রদানে বিলম্ব হলে ক্ষতিপূরণ দেবে ত্রিপুরা সরকার৷ তবে সেই ক্ষতিপূরণের অর্থ সংশ্লিষ্ট কর্মী কিংবা আধিকারিকের বেতনভাতা থেকে উদ্ধার করা হবে৷ ত্রিপুরা মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


আজ মঙ্গলবার এক ফেসবুক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রেগার কাজে শ্রমিকদের মজুরি যথাসময়ে প্রদান করতে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা৷ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে৷ যদি কোনও কারণে তা না হয়, তা-হলে মাস্টাররোল ক্লোজারের ১৫ দিনের মধ্যে সেই মজুরি দিতে হবে শ্রমিকদের৷


তাঁর কথায়, ১৫ দিনের মধ্যেও মজুরি প্রদান না করা গেলে ক্ষতিপূরণ হিসেবে ১৬ তম দিন থেকে মোট মজুরির উপর দৈনিক ০.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে শ্রমিকদের৷ যে কর্মী বা আধিকারিকদের জন্য মজুরি প্রদানে বিলম্ব ঘটবে তাঁদের কাছ থেকেই সরকার ক্ষতিপূরণের টাকা উদ্ধার করবে৷


মুখ্যমন্ত্রীর সাফ কথা, কাজের পরিমাপ, মাস্টাররোল, মজুরির তালিকা এই সমস্ত কিছুকে কম্পিউটারাইজড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ কম্পিউটারাইজড সিস্টেম কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটর বা প্রোগ্রাম অফিসারকে৷ ধারণা করা হচ্ছে, রেগায় মজুরি প্রদানে আরও স্বচ্ছতা এবং অভিযোগ দূর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top