News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও থামছে না মৃত্যু মিছিল
Image

রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও থামছে না মৃত্যু মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ দৈনিক সংক্রমণ গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে৷ কিন্তু মৃত্যু-মিছিল কোনওভাবেই থামছে না৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং আরও আটজনের মৃত্যু হয়েছে৷ গতকাল মৃতের সংখ্যা ছিল একদিনে ছয়৷ দৈনিক মৃত্যু ফের বেড়েছে, ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কিত হয়ে রয়েছে গোটা রাজ্য৷ তবে, পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তে লাগাতার শীর্ষ হার বৃদ্ধির চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ অবশ্য দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিচ্ছে৷ কিন্তু দৈনিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ৮,৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২৩৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার অনেকটা কমে হয়েছে ২.৬৬ শতাংশ৷ এদিকে, ফের আটজনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়ে রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৫৯৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে পশ্চিম ত্রিপুরা জেলা৷ নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১০১ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা-আক্রান্ত রয়েছেন ৫,৩১৮ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৩৪১ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭,৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ১৯ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২১৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৫৯৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনা-আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৩১৮ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৫,৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪৯,৫১৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.২৫ শতাংশ৷ তেমনি সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৮৯.৩৭ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০৩ শতাংশ৷ নতুন করে আটজনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১০১ জন, দক্ষিণ জেলায় নয়জন, গোমতি জেলায় ২৬ জন, ধলাই জেলায় ১৯ জন, সিপাহিজলা জেলায় ৩৬ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৮ জন, উনকোটি জেলায় ১৩ জন এবং খোয়াই জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷


এদিকে শিক্ষামন্ত্রী জানান, ত্রিপুরায় করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে৷ বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের হার ২.৬৬ শতাংশ৷ পশ্চিম ত্রিপুরা জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ৩.৭৭ শতাংশ এবং আগরতলা পুর নিগম এলাকায় সংক্রমণের হার ৬.৩৪ শতাংশ৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top