News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লি সরকারের দুরারে রেশন প্রকল্প নিয়ে ফের সরব কেজরিওয়াল
Image

দিল্লি সরকারের দুরারে রেশন প্রকল্প নিয়ে ফের সরব কেজরিওয়াল

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): দিল্লি সরকারের দুরারে রেশন প্রকল্প নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি বলেন, বাড়ির চৌকাঠে যদি পিৎজা এসে হাজির হতে পারে, তবে রেশন কেন একই ভাবে পৌঁছে দেওয়া যাবে না?  সেই সঙ্গে তাঁর আর্জি, ‘‘হাত জোর করছি, আমাকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার অনুমতি দিন।’’ এর পাল্টা মন্তব্য করেছেন, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর   অনিল বাইজালি।


 দিল্লিতে সোমবার থেকে চালু হওয়ারও কথা ছিল দুরারে রেশন প্রকল্প । ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’ নামে ওই প্রকল্পে দিল্লির ৭২ লক্ষ রেশন কার্ডের ধারককে চাল ও আটা দেওয়ার ব্যবস্থা করেছিল আম আদমি পার্টি সরকার।কিন্তু কেন্দ্র বিষয়টি নিয়ে বাধসাধায় দিল্লির মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন, কোন যুক্তিতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটিকে বন্ধ করেছে। কেজরীবাল বলেছেন, ‘‘কেন্দ্রকে করজোড়ে আমার আবেদন, দয়া করে আমাদের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার অনুমতি দিন।’’


কেন্দ্রের দাবি, এই প্রকল্প চালু করার জন্য কেন্দ্রের অনুমতি নেওয়া হয়নি। দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রের সেই অভিযোগও খারিজ করেছেন। রবিবার কেজরিওয়াল বলেন, ‘‘আইনত দিল্লি সরকার এই ধরনের প্রকল্পের জন্য কেন্দ্রের অনুমতি নিতে বাধ্য নয়। তবু সৌজন্য দেখাতেই আমরা কেন্দ্রের অনুমতি নিয়েছিলাম। তা-ও এক বার নয়, পাঁচ বার।”  তাঁর দাবি, তার পরও কেন্দ্র যে দিল্লির দুয়ারে রেশন প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, তার কারণ রেশন মাফিয়ারা। তাদেরই কথাতেই কেন্দ্র দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প বন্ধ করার পদক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।  


তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে রেশনের দোকানগুলিতে ভিড় হওয়ায়, ওই দোকানগুলি সংক্রমণ ছড়ানোর কেন্দ্র হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ভিড় এড়িয়ে, সংক্রমণ বাঁচিয়ে দিল্লিবাসীকে রেশন তুলতে সাহায্য করত এই প্রকল্প। কিন্তু কেন্দ্র তা বন্ধ করে দেওয়ায় ৭২ লক্ষ দিল্লিবাসী সমস্যায় পড়বেনযদিও এর পাল্টা মন্তব্য করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বাইজালি জানিয়েছেন, ‘দুয়ারে রেশন’প্রকল্পের প্রস্তাব বাতিল করা হয়নি। বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য পাঠানো হয়েছে। কেন প্রয়োজন পুনর্বিবেচনার? দুটি কারণকে সামনে এনে তিনি বলেন, এই প্রস্তাবে বিতরণের পদ্ধতি পরিবর্তন করতে হবে, এই প্রকল্প কার্যকর হলে রেশন গ্রাহকদের কেন্দ্র নির্ধারিত দামের থেকে বেশি দামে কিনতে হতে পারে সামগ্রী। তাই জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী এটি কেন্দ্রীয় সরকারের অনুমোদনের প্রয়োজন।


দিল্লি সরকারের এই প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে রেশন ডিলার্স সংঘ দ্বারা একটি আবেদন করা হয়েছে। ২০ আগস্ট এই আবেদনের শুনানি হবে।  
প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কয়েকদিন আগে জানিয়েছিলেন, গরিব পরিবারের ৭২ লক্ষ মানুষকে ৫ কেজি করে রেশন দেবে দিল্লি সরকার। কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে মিলবে আরও ৫ কেজি। অর্থাৎ মোট ১০ কেজি রেশন তুলে দেওয়া হবে মানুষের হাতে।

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top