নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): ফের ভেরিফায়েড হয়ে গেল উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট। নীল টিক অথবা নীল ব্যাজ থাকলেই ব্যবহারকারীরা বুঝতে পারেন সংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্টটি ওই ব্যক্তি অথবা সংস্থার প্রকৃত অ্যাকাউন্ট। কিন্তু, শনিবার সকালে আচমকাই উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ব্লু টিক। কয়েক ঘন্টার ব্যবধানে ব্লু টিক ফিরিয়ে দেয় টুইটার। কিন্তু, কেন এমনটা করল টুইটার? উত্তরে টুইটারের মুখপাত্র জানিয়েছেন, ”২০২০ সালের জুলাই থেকে অ্যাকাউন্টটি সক্রিয় নেই।”
বেঙ্কাইয়া নাইডুর অ্যাকাউন্ট থেকে ভেরিফায়েড টিক অথবা ব্যাজ সরিয়ে দেওয়া প্রসঙ্গে টুইটারের মুখপাত্র জানিয়েছেন, “২০২০ সালের জুলাই থেকে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয়। আমাদের ভেরিফিকেশন পলিসি অনুযায়ী, যদি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে নীল ভেরিফায়েড ব্যাজ অথবা ভেরিফায়েড স্ট্যাটাস তুলে নেওয়া হয়। ব্যাজ ফিরিয়ে দেওয়া হয়েছে।” টুইটারের মতে, ভেরিফায়েড অ্যাকাউন্ট কোনওমতে ভুয়ো হবে না, বিশ্বাসযোগ্য, লক্ষণীয় ও সক্রিয় থাকতে হবে। ভেরিফায়েড নীল রঙের ব্যাজই বিশ্বাসযোগ্যতা তৈরি করে।
শনিবার ভারতের উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে ভেরিফায়েড নীল রঙের ব্যাজ উধাও হয়ে যায়। উপ-রাষ্ট্রপতির একজন অফিসিয়াল জানিয়েছেন, “উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট কয়েকমাস ধরে সক্রিয় নেই।” এদিকে, টুইটারের এই পদক্ষেপকে তীব্র নিন্দা করেছিলেন মুম্বই বিজেপির মুখপাত্র সুরেশ নাখুয়া। তিনি শনিবার টুইট করে লিখেছেন, “ভারতের উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুজির টুইটার হ্যান্ডেল থেকে কেন ব্লু টিক সরিয়ে নিল টুইটার? এটা ভারতীয় সংবিধানের উপর হামলা।”

বেঙ্কাইয়া নাইডুর অ্যাকাউন্ট ফের ভেরিফায়েড, নীল টিক ফিরিয়ে দিল টুইটার
Tags:
Releated Posts
সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর
সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…
পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী
ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু
কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…
তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং
কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…


















