News Flash

Image

৭ জুন থেকে মহারাষ্ট্রে আনলক শুরু, ৫ দফা পরিকল্পনা উদ্ধব সরকারের

মুম্বই, ৫ জুন (হি.স.): দীর্ঘ দিন লকডাউনের পর কোভিডের প্রকোপ কিছুটা কমছে মহারাষ্ট্রে। তাই আগামী ৭ জুন, সোমবার থেকেই মহারাষ্ট্রে শুরু হতে চলেছে আনলক প্রক্রিয়া। এ জন্য ৫ দফা পরিকল্পনা নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। মহারাষ্ট্রের যে জেলায় সংক্রমণের হার যে রকম রয়েছে, সেই ভিত্তিতে ধীরে ধীরে তোলা হবে বিধিনিষেধ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, যে সমস্ত জেলায় সংক্রমণের হার ৫ শতাংশর নীচে এবং হাসপাতালের ২৫ শতাংশ বা তার কম শয্যা ভর্তি, সেখানে প্রথম দফায় লকডাউন তোলা হবে। যে সমস্ত জেলায় সংক্রমণের হার ৫ শতাংশ এবং হাসপাতালের ২৫ থেকে ৪০ শতাংশ শয্যা ভর্তি, সেখানে দ্বিতীয় দফা কার্যকর থাকবে। যে সব জেলায় সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশ এবং হাসপাতালের ৪০ থেকে ৬০ শতাংশ শয্যা ভর্তি, সেখানে তৃতীয় দফা কার্যকর থাকবে। যে সব জেলায় সংক্রমণের হার ১০ থেকে ২০ শতাংশ এবং হাসপাতালের ৬০ থেকে ৭৫ শতাংশ শয্যা ভর্তি, সেখানে চতুর্থ দফা কার্যকর থাকবে। যে সব জেলায় সংক্রমণের হার ২০ শতাংশর বেশি এবং হাসপাতালের ৭৫ শতাংশর বেশি শয্যা ভর্তি, সেখানে পঞ্চম দফা কার্যকর থাকবে।

প্রথম পর্যায় : গণ পরিবহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোকান, রেস্তরাঁ, খেলাধুলো, থিয়েটার, মল, কারখানা, সরকারি ও বেসরকারি অফিস- সব খোলার অনুমতি দেওয়া হয়েছে।

দ্বিতীয় পর্যায় : ১৪৪ ধারা জারি থাকবে, যাতে কোথাও ৫ জনের বেশি জমায়েত না করতে পারে। থিয়েটার, মল, রেস্তরাঁ, জিম, সেলুন, পার্লার ৫০ শতাংশ কর্মী ও গ্রাহক নিয়ে কাজ করতে পারবে। লোকাল ট্রেন চলবে না। মুম্বই এই দফায় পড়ছে।

তৃতীয় পর্যায় : জরুরি সামগ্রী বিক্রির দোকান বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে। বাকি দোকান শুধুমাত্র কাজের দিনে খোলা থাকবে। মল ও থিয়েটার বন্ধ থাকবে। জিম, রেস্তরাঁ, সেলুন শুধুমাত্র কাজের দিনে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে। বেসরকারি অফিসও বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে।

চতুর্থ পর্যায় : এই ক্ষেত্রে শুধুমাত্র জরুরি দ্রব্য বিক্রির দোকান বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে। বিকেল ৫টার পরে রাস্তাঘাটে চলাচল বন্ধ থাকবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে গণপরিবহণ চলবে।

পঞ্চম পর্যায় : এই ক্ষেত্রে কোনও বিধিনিষেধে ছাড় দেওয়া হচ্ছে না। কোথাও যাতায়াত করতে হলে ই-পাসের প্রয়োজন হবে যাত্রীদের।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top