News Flash

  • Home
  • প্রধান খবর
  • নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা চার নেতা-মন্ত্রীর
Image

নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা চার নেতা-মন্ত্রীর

কলকাতা, ৪ জুন (হি. স.) : নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়ে গেলেন অভিযুক্ত চার নেতা-মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে নারদ মামলা ভিন রাজ্যে সরানো হবে কি না, তা নিয়ে বাদী এবং বিবাদী-র শুনানি চলছে।

ওই মামলায় শুক্রবার তাঁদের হাজিরার দিন ছিল বলেই আদালত সূত্রের খবর। সেই অনুযায়ীই শুক্রবার সকালে চার নেতা-মন্ত্রীই আদালতে আসেন এবং হাজিরা দিয়ে যান। আবার কবে তাঁদের হাজিরা দিতে আসতে হবে, সেটা আদালত জানিয়ে দেবে বলে তাঁদের আইনজীবীরা জানিয়েছেন। মামলা ভিন রাজ্যে সরানো নিয়ে শুনানী হবে ফের সোমবার।

এর আগে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ওই চার জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তার আগে অবশ্য তাঁদের ‘শর্তসাপেক্ষে গৃহবন্দি’ রাখা হয়েছিল। জামিন পাওয়ার পর দুই মন্ত্রী ফিরহাদ এবং সুব্রতবাবু তাঁদের দফতরের কাজকর্ম শুরু করেছেন। মদনবাবু শুরু করেছেন তাঁর ফেসবুক লাইভ।

শোভনবাবু একেবারেই নীরবে ছিলেন। হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগার হয়ে গোলপার্কের বাড়িতে ফেরার পর শুক্রবারই তাঁকে প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছে। আদালতে তাঁর সঙ্গেই এসেছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনবাবু সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বললেও বৈশাখী বলেন, ‘‘যেমন হাজিরার তারিখ থাকে, তেমনই হাজিরা ছিল। বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে।’’ শোভনবাবুর শরীর সংক্রান্ত প্রশ্নের জবাবে বৈশাখী বলেন, ‘‘ওঁর তো এমন অভ্যাস নেই। একটু উৎকণ্ঠায় আছেন। তাই রাতে ভাল ঘুম হয়নি।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top