News Flash

  • Home
  • খেলা
  • উহান গবেষণাগার থেকেই ভাইরাসের উৎস, ট্রাম্প বললেন তিনিই ঠিক
Image

উহান গবেষণাগার থেকেই ভাইরাসের উৎস, ট্রাম্প বললেন তিনিই ঠিক

ওয়াশিংটন, ৪ জুন (হি.স.): এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট নন। কিন্তু, যখন প্রেসিডেন্ট ছিলেন তখন করোনাভাইরাস নিয়ে প্রায়ই আক্রমণ শানাতেন চিনকে। আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেন, “উহানের গবেষণাগারেই চিনা ভাইরাসের উৎপত্তি।” সেই সম্ভাবনাই এখন জোরালো হচ্ছে। করোনার উৎস জানতে গোয়েন্দাদের নির্দেশও দিয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এমতাবস্থায় বিবৃতি জারি করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে তিনি জানিয়েছেন, মৃত্যু ও বিনাশের জন্য আমেরিকা ও বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার দেওয়া উচিত চিনের।
স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “এখন সবাই, এমনকি তথাকথিত ‘শত্রু’ও বলতে শুরু করেছেন, উহান গবেষণাগার থেকে আসা চায়না ভাইরাস সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিকই ছিলেন। মৃত্যু ও বিনাশের জন্য আমেরিকা ও বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার দেওয়া উচিত চিনের।” উল্লেখ্য, নোভেল করোনাভাইরাসের প্রকৃত উৎপত্তিস্থল কোথায়, চিনের গবেষণাগার না পশুবাজার? এ ব্যাপারে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top