News Flash

  • Home
  • Uncategorized
  • লোকনাথ ঠাকুরের তিরোধান দিবস পালিত
Image

লোকনাথ ঠাকুরের তিরোধান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে মন্দির-মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভক্ত সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে৷ সেকারণে বাবা লোকনাথ ঠাকুরের তিরোধান দিবসও নিয়ম রক্ষার্থেই বৃহস্পতিবার পালিত হয়েছে৷


কোভীড পরিস্থিতিতেও অনাড়ম্বর অনুষ্ঠানে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে লোকনাথ মন্দিরে লোকনাথ বাবার ১৩১ তম তিরোধান দিবস উদযাপন করা হয়৷ বুধবার রাতে অধিবাসের পর বৃহস্পতিবার সকালে হয় ধর্মীয় আচার অনুষ্ঠান৷ তবে এই বছর করুণা ভাইরাস সংক্রমণ জনিত কারণে কোন ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি৷মন্দিরের প্রবেশ দ্বার ভক্তদের জন্য ছিল সম্পূর্ণ বন্ধ৷ বাইরে থেকে ভক্তরা মন্দির দর্শন করে গেছেন৷ প্রকৃতপক্ষে করোণা মহামারীর কারণে নিয়ম রক্ষার্থে লোকনাথ বাবার ১৩১ তম তিরোধান দিবস পালন করা হয়েছে৷ অন্যান্য বছর মহা ধুমধামে মহাপ্রসাদ বিতরণ করা হলেও এ বছর দেওয়া হয়নি কোন প্রসাদ৷


কেবল মাত্র লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে রাজধানীর চন্দ্রপুর , মোটরস্ট্যান্ড , বটতলা, আই জি এম চৌমুহনী ও রাধানগরে খিচুড়ি প্রসাদ প্রদান করা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই এই প্রসাদ প্রদান করা হয় বলে জানান মন্দির কমিটির সম্পাদক৷আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে মহা ধুমধামে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মহাপ্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top