News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের উপর হামলা গ্রেপ্তার এবিভিপি নেতা
Image

পুলিশের উপর হামলা গ্রেপ্তার এবিভিপি নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ বিলোনিয়া থানার এএসআই স্বপন সেনের উপর নিগৃহের কান্ডে ধৃত এভিবিপি নেতা৷ নাম উদ্দীপন মজুমদার৷ বাড়ি বিলোনিয়া রামঠাকুর পাড়া৷
পুলিশ গোপন সংবাদ পেয়ে বিলোনিয়া ভিতর বাজার থেকে আটক করে থানাতে নিয়ে আসার পর বিলোনিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর বিলোনিয়া জেলা দায়রা আদালতে পাঠিয়ে দেয়৷ ঘটনা ঘটে ২০২০ সালে, বিলোনিয়া সুকান্ত নগর পঞ্চায়েতের ড্রপগেইট এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তথা বিলোনিয়া মন্ডল বিজেপির সহ-সভাপতি কিরন বিশ্বাসের বাড়িতে৷ বিলোনিয়া থানাতে মামলার নম্বর ২১২/২০২০৷ ঘটনায় জানা যায়, কালিপূজা বিসর্জনের রাতে জোরে মাইক বাজিয়ে উদাম নৃত্য চলছিল বাড়িতে৷

সেই অভিযোগ পেয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক টহলরত এ.এস.আই স্বপন সেনকে নির্দেশ দেন ঘটনাটি দেখার, সেই মোতাবেক এ.এস.আই স্বপন সেন সহ কিছু পুলিশ ও টি.এস.আর বাহিনী বিলোনিয়া মন্ডল সহসভাপতি কিরণ বিশ্বাসের বাড়িতে যাওয়ার পরেই ধুন্ধুমার কান্ড বেঁধে যায়, জোরে মাইক বাজানো বন্ধ করাকে কেন্দ্র করে৷ অভিযোগ এ.এস.আই স্বপন সেনকে মন্ডল সহ-সভাপতি কিরণ বিশ্বাস ও তার পরিবারের লোকেরা সহ বাড়িতে উপস্থিত কিছু উশৃংখল যুবক হঠাৎ আক্রমণ শুরু করে এ.এস.আই স্বপন সেনকে৷ এই আক্রমণে গুরত্বর আহত হয়ে এ.এস.আই স্বপন সেন প্রথমে বিলোনিয়া হাসপাতলে প্রাথমিক চিকিৎসার পর গোমতী জেলা হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাড়িতে এসে বিলোনিয়া থানাতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে৷

মামলা দায়ের করার পর অবশেষে পুলিশ প্রায় সাত থেকে আট মাস পরে একজনকে আটক করলেও, অন্য অভিযুক্তদের আটক করতে সাহস দেখাতে পারছে না৷ বড় মাপের নেতা হওয়ার সুবাদে৷ আইনের রক্ষকরা যেখানে নিরাপত্তা নেই , সেই আইন রক্ষকরা কি করে সাধারণ জনগণের নিরাপত্তা দেবে এই নিয়ে গুঞ্জন রয়েছে জনগণের মধ্যে৷ পাশাপাশি আইনের রক্ষক দের মারধর করে পার পেয়ে যাচ্ছে একের পর এক অভিযুক্তরা তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে সেই বিষয়ে প্রশ্ণ দেখা দিয়েছে৷ পাশাপাশি শুধু পুলিশ নয় বিলোনিয়া মহকুমা জুড়ে একের পর এক সাংবাদিক আক্রান্ত , মামলার পরেও পুলিশ অভিযুক্তদের ধরতে সাহস দেখাতে পারছে না৷ অবশেষে এ.এস.আই স্বপন সেন নিগ্রহ কান্ডে অভিযুক্ত উদ্দীপন মজুমদার আটক হলেও দৃষ্টান্তমূলক সাজা পাবে কি এনিয়ে গুঞ্জন উঠেছে বিভিন্ন মহল থেকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top