News Flash

  • Home
  • Uncategorized
  • টেট উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করেছে সরকার : শিক্ষামন্ত্রী
Image

টেট উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করেছে সরকার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্রের আজীবন মেয়াদ বৃদ্ধি করেছে৷ তবে ত্রিপুরার পরিস্থিতি ভিন্ন৷ কারণ, রাজ্যে টেট উত্তীর্ণ হয়ে শিক্ষক পদে চাকরির আবেদনকারীদের একজনও এমন নেই যাঁর চাকরি হয়নি৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরার শিক্ষামন্ত্রী বলেন, টেট উত্তীর্ণ ১,২৬৭ জনের পোস্টিং দেওয়া বাকি৷ গ্রীষ্মকালীন ছুটি সমাপ্ত হলেই তাঁদেরকেও পোস্টিং দেওয়া হবে৷


আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার টেট উত্তীর্ণদের স্বার্থে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷ ওই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাচ্ছি৷ তাঁর কথায়, বিভিন্ন টেট উত্তীর্ণ অনেকের এখনও চাকরি হয়নি৷ তবে এক্ষেত্রে ত্রিপুরার চিত্র সম্পূর্ণ ভিন্ন৷ তাঁর দাবি, টেট-১ এবং টেট-২ পরীক্ষা দিয়েছিলেন ১,৩০,৩৪৫ জন৷ তাঁদের মধ্যে ৩,২৭৪ জন টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র পেয়েছেন৷ সকলের চাকরি নিশ্চিত এবং অনেকেই ইতিমধ্যে অফার ও পোস্টিং পেয়ে গেছেন৷


তিনি বলেন, ত্রিপুরায় টেট উত্তীর্ণ ২,৯৭৭ জনকে অফার দেওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে ১,২৬৭ জনের পোস্টিং দেওয়া বাকি৷ তাঁর কথায়, টেট উত্তীর্ণ কিছু চাকরিপ্রত্যাশী অন্য দফতরে চাকরি পেয়ে গেছেন৷ আবার এমন অনেকেই রয়েছেন টেট-১ এবং টেট-২ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ ফলে ৩,২৭৪ জনের মধ্যে ২,৯৭৭ জন শিক্ষক পদে চাকরির আবেদন জানিয়েছিলেন৷
তাঁর বক্তব্য, অস্নাতক ৩৪৬ জন এবং স্নাতক ৯১১ জনের পোস্টিং দেওয়া হয়নি৷ তাঁদের মধ্যে বয়সোত্তীর্ণ ২৭ জনও রয়েছেন৷ গ্রীষ্মকালীন ছুটি সমাপ্ত হওয়ার পর তাঁদেরও পোস্টিং দেওয়া হবে৷ টেট উত্তীর্ণদের চাকরি প্রসঙ্গে তিনি জানান, বাম আমলে ৯৯৪ জন টেট উত্তীর্ণ হয়েছিলেন এবং বর্তমান সরকারের জমানায় ২,২৪০ জন৷ তাঁদের সকলের চাকরি নিশ্চিত করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top