News Flash

  • Home
  • বাণিজ্য
  • ‘রাজ্য সরকার পর্যাপ্ত টিকা পেলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’: ফিরহাদ হাকিম
Image

‘রাজ্য সরকার পর্যাপ্ত টিকা পেলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩ জুন (হি. স.): করোনা আবহের মাঝেই সংক্রমণ এড়াতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে পোস্তায় শুরু হল ভ্যাকসিনেশন অন হুইলস। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন কলকাতার পুর প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। উদ্বোধন করার পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কলকাতার পুর প্রশাসকমণ্ডলীর প্রধান বলেন, ‘রাজ্য সরকার পর্যাপ্ত টিকা পেলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’ ।
একদিকে যেমন ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে কো-উইন অ্যাপে নথিভুক্তকরণ ছাড়াই চলছে টিকাকরণ। ঠিক তারই মাঝে কলকাতা পুরসভা তরফেই এবার চালু হল ভ্যাকসিনেশন অন হুইলস।  বৃহস্পতিবার পোস্তা বাজারে হয় এই টিকাকরণ কর্মসূচি। যার মাধ্যমে দোকানি, হকার, ব্যবসায়ীরা ভ্যাকসিন পাচ্ছে। এদিন কোভিশিল্ডের প্রথম ডোজ মোট ৩০০ জনকে দেওয়া হয় । এদিন টিকাকরণের সমস্ত সরঞ্জাম নিয়ে একটি বাস পৌঁছে যায় বাজারে। তারপরই শুরু হয় ভ্যাকসিনেশন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘ জোগান কম থাকায় এখনও সকলকে টিকা দেওয়া যাচ্ছে না। রাজ্য সরকার পর্যাপ্ত টিকা পেলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’।
 সূত্রের খবর, এদিন যাঁরা  টিকা নিতে আসে তাঁরা আধার কার্ড নিয়ে আসার দরুন প্রত্যেকের নাম কো-উইনে রেজিস্টার করে দেন পুরসভার কর্মীরাই

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top