কলকাতা, ৩ জুন (হি. স.): করোনা আবহের মাঝেই সংক্রমণ এড়াতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে পোস্তায় শুরু হল ভ্যাকসিনেশন অন হুইলস। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন কলকাতার পুর প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। উদ্বোধন করার পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কলকাতার পুর প্রশাসকমণ্ডলীর প্রধান বলেন, ‘রাজ্য সরকার পর্যাপ্ত টিকা পেলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’ ।
একদিকে যেমন ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে কো-উইন অ্যাপে নথিভুক্তকরণ ছাড়াই চলছে টিকাকরণ। ঠিক তারই মাঝে কলকাতা পুরসভা তরফেই এবার চালু হল ভ্যাকসিনেশন অন হুইলস। বৃহস্পতিবার পোস্তা বাজারে হয় এই টিকাকরণ কর্মসূচি। যার মাধ্যমে দোকানি, হকার, ব্যবসায়ীরা ভ্যাকসিন পাচ্ছে। এদিন কোভিশিল্ডের প্রথম ডোজ মোট ৩০০ জনকে দেওয়া হয় । এদিন টিকাকরণের সমস্ত সরঞ্জাম নিয়ে একটি বাস পৌঁছে যায় বাজারে। তারপরই শুরু হয় ভ্যাকসিনেশন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘ জোগান কম থাকায় এখনও সকলকে টিকা দেওয়া যাচ্ছে না। রাজ্য সরকার পর্যাপ্ত টিকা পেলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’।
সূত্রের খবর, এদিন যাঁরা টিকা নিতে আসে তাঁরা আধার কার্ড নিয়ে আসার দরুন প্রত্যেকের নাম কো-উইনে রেজিস্টার করে দেন পুরসভার কর্মীরাই

‘রাজ্য সরকার পর্যাপ্ত টিকা পেলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’: ফিরহাদ হাকিম
Tags:
Releated Posts
স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…


















