কলকাতা, ৩ জুন (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং বিধায়ক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। কৃষ্ণা রায় গত ১১ মে থেকেই হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক বেশ কিছু জটিলতাও রয়েছে তাঁর। ফোন করে অসুস্থ কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থার খবর নিতে ফোন আসে প্রধানমন্ত্রীর। মুকুলকে ফোন করে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানেন প্রধানমন্ত্রী। মুকুলের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথা হয়।
বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণাদেবী। করোনা-মুক্ত হলেও শারীরিক বেশ কিছু জটিলতার জন্য একমো সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। বুধবারই সন্ধ্যায় কৃষ্ণাদেবীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতেই হাসপাতালে গিয়ে কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার মুলুক জায়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করলেন খোদ প্রধানমন্ত্রী।
ফোন এল প্রধানমন্ত্রীর, মুকুলের স্ত্রী-র শারীরিক অবস্থার খোঁজ নিলেন মোদী
Releated Posts
হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা
তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…
বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট
চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি
কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’
মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…


















