News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যে ঝড়ের গতিতে বেড়েছে করোনার সংক্রমণ, দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিলও
Image

রাজ্যে ঝড়ের গতিতে বেড়েছে করোনার সংক্রমণ, দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিলও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ রাজ্যে ফের ঝড়ের গতিতে বাড়ল করোনার সংক্রমণ৷ সেই সঙ্গে দীর্ঘায়িত হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং আরও ছয়জনের মৃত্যু হয়েছে৷ গতকালও মৃতের সংখ্যা ছিল একদিনে ছয়৷ স্বাভাবিকভাবে করোনা-র দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিলে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা রাজ্য৷ তবে গতকাল ত্রিপুরায় করোনার সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছিল, যা আজ ফের দুশ্চিন্তায় ফেলেছে৷ শুধু তা-ই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তে লাগাতার শীর্ষ হারে বৃদ্ধি চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ তবে, দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিচ্ছে৷ কিন্তু লাগাতার তিনদিন ধরে একই হারে দৈনিক মৃত্যুর ঘটনা ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ১৬,৯১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৮৪১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার অনেকটাই বেড়ে হয়েছে ৪.৯৭ শতাংশ৷ এদিকে, ফের ছয়জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়েই রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ এক্ষেত্রে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যায় বেশি হওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৪১৯ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫,৬৭৭ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২,৭৩৬ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৪,১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ৮১ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭৬০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ কারণ দৈনিক সুস্থতার সংখ্যা আক্রান্তের তুলনায় বেশি হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৬৭৭ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫১,৯৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪৫,৭১২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.৩৯ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.০৫ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০১ শতাংশ৷ নতুন করে ছয়জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫২২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৪১৯ জন, দক্ষিণ জেলায় ১০০ জন, গোমতি জেলায় ৫৮ জন, ধলাই জেলায় ৬২ জন, সিপাহিজলা জেলায় ৪২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৬৪ জন, উনকোটি জেলায় ৭১ জন এবং খোয়াই জেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top