News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনার প্রকোপ : রাজ্যে বন্ধ হল ডেমু ও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা
Image

করোনার প্রকোপ : রাজ্যে বন্ধ হল ডেমু ও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ এবার বন্ধ হল রেল পরিষেবাও৷ আন্তঃজেলা যাতায়াতে ত্রিপুরা সরকার নিষেধাজ্ঞা জারি করায় ডেমু এবং প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা আপাতত স্থগিত রেখেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷ মূলত, করোনা-র সংক্রমণ হ্রাস করতে সারা ত্রিপুরায় জারি হয়েছে করোনা কারফিউ৷ পুর নিগম এবং নগর সংস্থা এলাকায় আজ বুধবার থেকে বলবৎ হলেও সারা ত্রিপুরায় আগামীকাল থেকে ওই আদেশে কার্যকর হবে৷ তাই রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, জানালেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ৷ তবে দূরপাল্লার ট্রেন যথারীতি যাতায়াত করবে, বলেন তিনি৷
ত্রিপুরায় করোনা-র গ্রাফ ক্রমশ ঊর্ধমুখী৷ ফলে, ত্রিপুরা সরকার করোনা-কারফিউ জারি করার সাথে ওই আদেশ সমস্ত রাজ্যে কার্যকর করে আরও কঠোর ভাবে পালনের ঘোষণা করেছে৷ ৫ জুন পর্যন্ত করোনা কারফিউ ত্রিপুরায় কার্যকর থাকবে৷ ফলে, আন্তঃজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা ৫ জুন পর্যন্ত বর্ধিত হয়েছে৷ আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ঘোষণা করেছে, ত্রিপুরায় সমস্ত প্যাসেঞ্জার এবং ডেমু ট্রেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় তিন জোড়া ডেমু এবং দুই জোড়া প্যাসেঞ্জার ট্রেন যাত্রী পরিষেবা দিচ্ছে৷ এছাড়া, আগরতলা- শিয়ালদহ, আগরতলা-দেওঘর, আগরতলা- হাবিবগঞ্জ এবং আগরতলা-আনন্দবিহার উভয় দিকের ট্রেন যাতায়াত করছে৷
আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, ত্রিপুরা সরকার করোনা মোকাবিলায় আন্তঃজেলা পরিবহণে নিষেধাজ্ঞা জারি করেছে৷ আগামী ২৭ মে থেকে ৬ জুন পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার এবং ডেমু ট্রেন পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, দূরপাল্লার ট্রেন যথারীতি যাতায়াত করবে৷

Releated Posts

 ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়, সরল হবে কর ব্যবস্থা: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ব্যবস্থায়…

ByByNews Desk Oct 5, 2026

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top