News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্মীয়মান জলের ট্যাঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Image

নির্মীয়মান জলের ট্যাঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ মে৷৷ অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা৷ নির্মান কাজ করতে গিয়ে আজ সকাল দশটা নাগাদ গোমতী জেলার অন্তর্গত উদয়পুর বন্দোয়ার ২নং ফুলকুমারী এলাকার দুইজন নির্মাণ শ্রমিক হারাধন চক্রবর্তী(৫০ )এবং জাহাঙ্গীর হোসেন (৩৮), নতুন জলের ট্যাংকের সেন্টারিং পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
সোনামুড়া চৌমূহনী এলাকার সব্জি ব্যবসায়ী হারাধন সাহা এক মাস আগে ওনার বাড়িতে নতুন জলের ট্যাংকের জন্য সেন্টারিং করে ঢালাইয়ের ব্যবস্থা করেন৷

আজ নির্মান শ্রমিক রাজ মিস্ত্রি সর্দার জীবন দেবনাথ জাহাঙ্গীর হোসেন ও হারাধন চক্রবর্তী নামে দুইজন নির্মান শ্রমিককে হারাধন সাহার বাড়িতে পাঠিয়েছেলে সেন্টারিং-এর কাঠ ও বাঁশ খোলার জন্য৷ প্রথমে তাদের মধ্যে একজন নতুন জলের ট্যাংকের নীচে নামার কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হাওয়ায় জলের ট্যাংকের ভেতর থেকে দ্বিতীয় ব্যক্তিকে যিনি উপরে ছিলেন সাহায্য করার জন্য বললে, দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে সাহায্য করতে নীচে নামার সাথে শ্বাসকষ্ট উপভোগ করতে থাকেন৷


এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষ উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়ার সাথে সাথে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা অক্সিজেন হেলমেট ব্যবহার করে নীচে নেমে দুই নির্মান শ্রমিককে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁদের মৃত বলে ঘোষণা করেন৷ পরবর্তীতে ময়নাতদন্তের পর মৃতদেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়৷ এই দুই শ্রমিকের মৃত্যুতে গোটা উদয়পুর সহ বন্দোয়ার এলাকায় ও নির্মান শ্রমিকদের মধ্যে উৎকন্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে৷ প্রশ্ণ উঠেছে নতুন জলের ট্যাংকের কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো? গোমতী জেলা কনস্ট্রাকশন লেবার ইউনিয়ন নির্মাণ শ্রমিক সংঘ এবং ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে উনাদের আত্মার সদগতি কামনা করেন এবং মৃত দুই পরিবার যাতে সরকারী সাহায্য পেতে পারে তার জন্য সরকারি আধিকারিকদের অনুরোধ করবেন বলে জানানো হয়েছে৷

Releated Posts

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি: পবন কল্যাণ

অমরাবতী, ৬ এপ্রিল(আইএএনএস): জাতীয়তাবাদ, সেবা এবং মানুষের প্রতি অটল প্রতিশ্রুতির মূল আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্ট…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top