News Flash

  • Home
  • দিনের খবর
  • রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Image

রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের আত্মপাড়ায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷
ট্রেনে কাটার পড়ে আরোএকজনের মৃত্যু হয়েছে৷মৃত ব্যক্তির মংকুচাই মগ৷ বয়স আনুমানিক ৫৬ বছর৷

বুধবার সকালে দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার পশ্চিম কালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের আত্মপাড়া এলাকায় রেল ব্রিজ সংলগ্ণ রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়৷ সন্দেহ করা হচ্ছে গতকাল রাতে এই লোকটি রেলে কাটা পড়ে মারা গিয়েছিল৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ মৃতদেহটি রেললাইন থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

গণতন্ত্র ও দেশগঠনে দায়বদ্ধ নাগরিক তৈরি করতে হবে কলেজগুলিকে: উপরাষ্ট্রপতি

গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শুধু শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ…

ByByNews Desk Sep 6, 2026

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরকালে…

ByByNews Desk Sep 6, 2026

‘স্বচ্ছতা অভিযানকে গণআন্দোলনে পরিণত করুন’, নাগরিকদের আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে চলমান ‘স্বচ্ছতা অভিযান’-কে গণআন্দোলনে পরিণত করার জন্য রাজ্যের…

ByByNews Desk Sep 6, 2026

বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ১১ জেলায় ১৬.৮৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

পাটনা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাজ্যের ১১টি জেলায় প্রায়…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top