News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুমারঘাটে টিএসআর ক্যাম্পে জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
Image

কুমারঘাটে টিএসআর ক্যাম্পে জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ সায়দাবাড়ি টিএসআর ক্যাম্প থেকে এক জওয়ানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷কুমারঘাট থানাধীন সায়দাবাড়ীস্থিত টিএসআর ১৩ নং বেটেলিয়ানের ব্যারাক থেকে উদ্ধার বছর ৫০ এর এক টিএসআর জাওয়ানের রক্তাক্ত দেহ৷


নিজের সার্ভিস রাইফেল দিয়ে ঐ জাওয়ান আত্মঘাতি হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের৷আত্মঘাতি জাওয়ানের নাম অমৃত লাল সিনহা৷ঘটনার বিবরনে জানা গেছে, রবিবার ভোর রাতে ব্যারাকে থাকা অন্য জাওয়ানরা গুলির শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান ব্যারাকের নিজ ঘরেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে জাওয়ানের দেহ৷খবর ছড়িয়ে পরতেই সেখানে ছুটে যান বাহিনির কামাণ্ডে সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং কুমারঘাট থানার পুলিশ ও ফরেনসিক টিম৷প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবেই দাবি পুলিশের৷


মৃত জাওয়ানের বাড়ি ফটিকরায় থানাধীন কাঞ্চনবাড়ী এলাকায় বলে জানা গেছে৷তবে ঘটনাটি আত্মহত্যা না অন্যকিছু তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ৷ঘটনাটি যদি আত্মহত্যাই হয়ে থাকে তবে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা বেরিয়ে আসবে পুলিশি তদন্তেই বলে ধারনা মৃতের পরিবার সহ অন্য জাওয়ানদের৷ এদিকে মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া রাইফেল তদন্তের স্বার্থে হেফাজতে নিয়েছে পুলিশ৷ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

Releated Posts

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top