News Flash

  • Home
  • বিদেশ
  • পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে মুঙ্গিয়াকামীর দক্ষিণ গকুলনগর এলাকায়
Image

পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে মুঙ্গিয়াকামীর দক্ষিণ গকুলনগর এলাকায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ মে৷৷ পোকামাকড় মিশ্রিত কাঁচাঁ কুঁয়োর জল একমাত্র আমাদের ভরসা৷ প্রখর রুদ্র তপ্তদিনেও একই জল৷ আর জল বাহিত রোগ আমাদের নিত্যসঙ্গী৷ জল সমস্যা সমাধানের জন্য বারবার স্থানীয় এডিসি ভিলেজ এবং মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের নজরে নিলেও আখের কোন লাভালাভ হয়নি৷ ভোটের সময় প্রশাসন থেকে স্থানীয় নেতৃত্বরা জল সমস্যা সমাধানের আশ্বাস দিলেও ভোট ফুরিয়ে যেতেই জল সমস্যা একই তিমিরে৷ কথাগুলি বলছিল এক উপজাতি রমণী৷ প্রসঙ্গ পানীয় জলের সমস্যা৷ ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজের চিন্তা কুমার পাড়া৷ এই উপজাতি অধ্যুষিত গ্রামটিতে প্রায় শতাধিক পরিবারের বসবাস৷

ছড়ার পাশে একটি কাঁচা কুয়োর উপর নির্ভর থাকতে হয় তাদের৷ কাঁচা কুঁয়োর জল পোকামাকড় মিশ্রিত৷ এই অপরিশোধিত জল দিয়েই তারা জলতেষ্টা নিবারণ করে মঙ্গিয়াকামী ব্লক এবং দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজ প্রশাসনের বদান্যতার কারণে৷ যার ফলে চিন্তা কুমার মলসুম পাড়ার গিরি বাসীদের মধ্যে জল বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় অহরহ ভাবে৷ অভিযোগ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন হয়ে যায় দীর্ঘ এক মাস পূর্বে৷ অথচ ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রে নির্বাচিত জনপ্রতিনিধি কমল কলই এলাকায় আসেননি জল সমস্যা নিরসনের জন্য৷ অথচ তাদের জল সমস্যা যে নিত্যদিনের সঙ্গী৷ এই গ্রীষ্মের প্রখর রুদ্র তপ্তদিনে এলাকার উপজাতি গিরি বাসীরা সকাল থেকে সন্ধ্যা জলের জন্য দৌড়ঝাঁপ করতে হয় বলে অভিযোগ করে জানায় এলাকারই এক রমণী৷

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top