News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোপালে ১০০ টাকার ঊর্ধ্বে পেট্রোল, মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে দুই জ্বালানি
Image

ভোপালে ১০০ টাকার ঊর্ধ্বে পেট্রোল, মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়ছে দুই জ্বালানি

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): মূল্যবৃদ্ধিতে ফের রেকর্ড গড়ল জ্বালানি তেল। বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দেশের সর্বত্র। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেল পেট্রোলের দাম। মূল্যবৃদ্ধির পর বুধবার ভোপালে এক লিটার পেট্রোলের দাম ১০০.০৮ টাকা, ডিজেলের দাম ৯০.০৫ টাকা। কলকাতায় বুধবার ০.২৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ০.২৪ পয়সা বেড়ে বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯২.১৬ টাকায় পৌঁছেছে এবং ডিজেলের দাম বেড়ে হল ৮৫.৪৫ টাকা|

শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৯২.০৫ টাকা প্রতি লিটার (০.২৫ পয়সা বৃদ্ধি) এবং ৮২.৬১ টাকা প্রতি লিটার | পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৮.৩৬ টাকা (০.২৪ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৯.৭৫ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৩.৮৪ টাকা (০.২২ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৭.৪৯ টাকা প্রতি লিটার।  

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top