News Flash

  • Home
  • খেলা
  • উত্তর ও ঊনকোটি জেলা সফরে মুখ্যমন্ত্রী, করোনা মোকাবিলায় প্রস্তুত ত্রিপুরা
Image

উত্তর ও ঊনকোটি জেলা সফরে মুখ্যমন্ত্রী, করোনা মোকাবিলায় প্রস্তুত ত্রিপুরা

আগরতলা, ৮ মে (হি. স.) ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের কোভিড পরিস্থতি খতিয়ে দেখতে আজ উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলা সফর করেছেন৷ মুখ্যমন্ত্রী প্রথমে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের আঞ্চলিক শরীর শিক্ষণ মহাবিদ্যালয়ের ইনডোর হলে ১২০ শয্যা বিশিষ্ট ১নং কোভিড কেয়ার সেন্টার এবং মহাবিদ্যালয়ের ছাত্রী নিবাসের ১৫২ শয্যাবিশিষ্ট ২নং কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী এই দু’টি কোভিড কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা সম্পর্কে খোজখবর নেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন৷ পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রধানসচিব জে কে সিনহা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, পানিসাগর মহকুমার মহকুমা শাসক এল ডার্লং৷


ধর্মনগর জেলা হাসপাতালের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এখানকার চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের খোজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন৷ পাশাপাশি হোম আইসোলেশনে যারা রয়েছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ নেওয়ার জন্যও মুখ্যমন্ত্রী চিকিৎসকদের নির্দেশ দেন৷ উল্লেখ্য যে এই ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারটিতে বিভিন্ন সুবিধাসমেত ১০টি বেড ছাড়াও ৪টি ভেন্টিলেটর সুবিধাযুক্ত বেড রয়েছে৷ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলায় সময় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে৷ রাজ্যে সুস্থতার হারও বেশ ভাল৷ সুস্থতার হার ৯২ শতাংশের কাছাকাছি রয়েছে৷ কোভিড রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সাপোর্ট দেওয়ার মত রাজ্যে প্রায় ৪,৫০০টি সিলিন্ডার রয়েছে৷ আরও প্রায় ২,৫০০ টি সিলিন্ডার রাজ্যে নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ রাজ্যে এখন ৭৫০টি অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে৷ আরও ১০০০টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রাজ্যের কোভিড পরিস্থিতির খোজ নিয়েছেন এবং রাজ্যবাসীর সুস্থতা কামনা করেছেন৷


মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরও জানান, কোভিড টিকাকরণের দিকে রাজ্য এগিয়ে রয়েছে৷ সারা দেশের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে৷ ১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত বয়সীদের টিকাকরণের জন্যও রাজ্যে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি জানান, ১৮ থেকে ৪৪ বছর বয়সের নগরিকদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে৷
এছাড়াও কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ ধর্মনগরে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, ধর্মনগর মহকুমা শাসক কমলেশ ধর, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অরুনাভ চক্রবর্তী, জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. দীপক চন্দ্র হালদার, ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারের ইনচার্জ ডা. অমিত পাল চৌধুরী, সমাজসেবিকা মলিনা দেবনাথ ও উত্তর ত্রিপুরা জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকগণ৷
ঊনকোটি জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৈলাসহরের আর জি এম হাসপাতালের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী সেখানে সেন্টারের পরিষেবার বিস্তারিত খোঁজখবর নেন৷ মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রধান সচিব জে কে সিনহা, ভারপ্রাপ্ত জেলাশাসক সৌমিত্র চাকমা, পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শরদিন্দু রিয়াং ও অন্যান্য আধিকারিকগণ৷ আর জি এম হাসপাতালের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে যান৷ জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন৷ জেলা হাসপাতালের জন্য ক্রয় করা ৬টি ভেন্টিলেটর দ্রুত স্থাপন করারও নির্দেশ দেন৷ জেলা হাসপাতালে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে কোভিড-১৯ মোকাবিলায় রাজ্য ভালো অবস্থানে রয়েছে৷ কোভিড মোকাবিলায় ত্রিপুরা দেশের নজর কেড়েছে৷ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার কোভিড টিকাকরণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাংবাদিক বন্ধুরাও সামনের সারিতে থেকে কাজ করছেন৷ মুখ্যমন্ত্রী সাংবাদিকদেরও সপরিবারে কোভিড টিকা নেওয়ার আহ্বান জানান৷

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top