News Flash

  • Home
  • খেলা
  • পশ্চিমবঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ ত্রিপুরায়
Image

পশ্চিমবঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ ত্রিপুরায়

আগরতলা, ৫ মে (হি. স.) পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে সারা ত্রিপুরায় সমস্ত মন্ডলে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কার্যকর্তারা৷ জি বি বাজারে আগরতলা মণ্ডলের বিক্ষোভ কর্মসূচিকে নেতৃত্ব দিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, অমানবিক সন্ত্রাসের বিরুদ্ধে গোটা দেশ পশ্চিমবঙ্গে বিজেপি কার্যকর্তাদের পাশে রয়েছে৷ সন্ত্রাস বন্ধ না হলে ত্রিপুরায় বিক্ষোভ কর্মসূচি লাগাতর জারি থাকবে৷


এদিন প্রতিমা ভৌমিক বলেন, ২ মে পশ্চিমবঙ্গে তৃণমূলর জয়ের সাথে সাথে বিজেপি কার্যকর্তাদের উপর ক্রমাগত সন্ত্রাস চলছে৷ খুন, বাড়িঘরে ভাংচুরর ঘটনায় গণতন্ত্র কলঙ্কিত হয়েছে৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর এই প্রথম মা-বোনেরা ইজ্জত রক্ষায় পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্র অসমে আশ্রয় নিয়েছেন৷ তাঁর মতে, নিজ দেশে নাগরিকদের প্রাণভয়ে অন্যত্র ছুটে যাওয়া বেনজির ঘটনা৷ তা কোনভাবেই গণতন্ত্রে কাম্য নয়৷


তিনি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন, আজ কবিগুরু রবীন্দ্র নাথ, নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সোনার বাংলা ক্ষত বিক্ষত হচ্ছে৷ তাই, গোটা দেশ প্রতিবাদে গর্জে উঠেছে৷ তিনি শপথ করে বলেন, পশ্চিমবঙ্গে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ আন্দোলন থামবে না৷
এদিকে, ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার’ কবির ভাষায় পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর বিভীষিকাময় পরিস্থিতি বুঝানোর চেষ্টা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পশ্চিমবঙ্গে সন্ত্রাসের বলি বিজেপি কার্যকার্তাদের আত্মার শান্তি কামনায় পাঁচটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি৷


ফেইসবুক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ভোট গণনার পর থেকে শাসকদল তৃণমূল কংগ্রেস যে পৈশাচিক সন্ত্রাস শুরু করেছে, তা অবর্ণনীয়৷ ইতিমধ্যেই অনেক বিজেপি কার্যকর্তাকে খুন হতে হয়েছে৷ বাড়িতে হামলা চালাতে গিয়ে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিকে না পেয়ে তাঁর বৃদ্ধা মাকে খুন করতেও রেয়াত করেনি দুষৃকতীরা৷ এই কয়েকদিনে যে বিজেপি কার্যকর্তা ও তাঁদের পরিবারের লোকেরা তৃণমূলের হামলায় শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করি৷
তাঁর কথায়, পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে৷ বাড়িঘর লুঠ, মহিলাদের সম্ভ্রম হানি থেকে শুরু করে দুধের শিশুর উপরেও হামলা হচ্ছে৷ অন্যদিকে প্রশাসন নির্বিকার৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আবার প্রশাসনকেও নিষ্ক্রিয় করে রেখেছেন৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রতিটি বিজেপি কার্যকর্তা ও মানুষের প্রতি সংহতি জ্ঞাপন করছি৷ তাঁদের পাশে মানসিক ভাবে রয়েছি৷ অবিলম্বে এই জঙ্গলের রাজত্বের অবসান ঘটিয়ে প্রতিটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলার প্রশাসনকে৷
আজ সারা ত্রিপুরায় বিজেপি কার্যকর্তারা মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন৷ তাতে, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক, বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা সহ সমস্ত নেতা ও কার্যকর্তা-রা সামিল হয়েছেন৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top