News Flash

  • Home
  • বিদেশ
  • করোনা-র প্রকোপ, ত্রিপুরায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা
Image

করোনা-র প্রকোপ, ত্রিপুরায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

আগরতলা, ১ মে (হি. স.) : ত্রিপুরায় করোনা-র ভয়াবহতায় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ভিত্তিতে পুণরায় সূচী নির্ধারিত হলে পরীক্ষার্থী-দের দুই সপ্তাহ সময় দিয়ে ঘোষণা দেওয়া হবে। আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এক বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা। তাঁর কথায় ১৮ এবং ১৯ মে থেকে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।


আজ এক সাংবাদিক সম্মেলনে ভবতোষ বাবু বলেন, করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। পরিস্থিতি এখন ক্রমাগত ভয়াবহ আকার নিয়েছে। এই অবস্থায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ক্ষেত্রে অনেক ঝুকি রয়েছে। তাঁর বক্তব্য, পরীক্ষার্থীদের নিরাপত্তার সাথে পরীক্ষক সহ সংশ্লিষ্ট সকলের সুরক্ষার প্রশ্নে কোন রকম ঝুকি নেওয়ার সুযোগ নেই। তাই, আজ পরীক্ষা সংশ্লিষ্ট কমিটির বৈঠকে বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষেই সকল সদস্যরা মত দিয়েছেন।


তিনি বলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে, পুণরায় সূচী নির্ধারিত হলে পরীক্ষার পূর্বে পরীক্ষার্থীদের দুই সপ্তাহ সময় দেওয়া হবে। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেন, করোনা-র প্রকোপে পরীক্ষা পিছিয়ে গেছে। তাই, অতিরিক্ত সময়-এ আরো ভালভাবে প্রস্তুতি  নাও সকলে।


প্রসঙ্গত, করোনা-র প্রকোপে বিদ্যালয়ে পঠন-পাঠন স্থগিত রাখা হয়েছে। এমনকি, সমস্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে শিক্ষা দফতর। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-ও স্থগিত রাখা হয়েছে। স্বাভাবিকভাবে, করোনা-র প্রকোপে সমস্ত ক্ষেত্রেই মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top