মালাপ্পুরাম (কেরল), ২৯ এপ্রিল (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কেরলের মালাপ্পুরাম জেলা কংগ্রেস কমিটির সভাপতি এবং নীলাম্বুর বিধানসভা আসনের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর প্রার্থী ভি ভি প্রকাশ। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর। হৃদরোগজনিত অসুস্থতার কারণে বুধবার মধ্যরাতে প্রথমে এডাক্কারার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রকাশকে, পরে মাঞ্জেরির হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু, প্রাণে বাঁচানো সম্ভব হল না। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মালাপ্পুরাম জেলা কংগ্রেস কমিটির সভাপতি হওয়ার প্রাক্কালে যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকও ছিলেন প্রকাশ। গত ৬ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে নীলাম্বুর বিধানসভা আসনে, এই আসনে প্রকাশের প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম)-এর পি ভি আনওয়ার। ভোটের ফল ঘোষণা হবে আগামী ২ মে। তার আগেই প্রয়াত হলেন ভি ভি প্রকাশ।

অকাল-মৃত্যু! হৃদরোগে প্রয়াত কেরলের ইউডিএফ প্রার্থী ভি ভি প্রকাশ
Releated Posts
ভারত-ইতালি বাণিজ্য ২০২৯ সালের মধ্যে ২০ বিলিয়ন ইউরোতে উন্নীত করার লক্ষ্যে ঐকমত্য
রোম, ২০ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বুধবার বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানিয়েছেন…
রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী
রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…
ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে আলোচনা, যৌথ উৎপাদন ও রপ্তানিতে জোর
সিওল, ২০ মে (আইএএনএস): ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যৌথ উন্নয়ন, উৎপাদন…
রোমে উষ্ণ অভ্যর্থনায় ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ২০ মে (আইএএনএস): ইতালির রাজধানী রোমে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

















