News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বিদ্যুৎ নিগমের কর্মীদের দৌলতে দুর্ভোগে ভোক্তারা
Image

বিশালগড়ে বিদ্যুৎ নিগমের কর্মীদের দৌলতে দুর্ভোগে ভোক্তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ বিশালগড় বিদ্যুৎ দপ্তরের অফিসে কর্মীদের খামখেয়ালিপনায় ভোগান্তির শিকার ভোক্তারা৷ বিদ্যুৎ দপ্তরে গ্রাহকরা বাইরে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়৷ অথচ কর্মীরা পরিষেবা না দিয়ে অফিসের ভেতরে পাখার বাতাস খেয়ে আরাম-আয়েশ করছেন৷ কর্মীদের মুখে মাক্স নেই৷


এই বিষয়ে জানতে চাওয়া হলে বিদ্যুৎ দপ্তরে কর্মীরা জানায় তারা নাকি দুপুরের খাবার খেতে যাচ্ছে৷ ওই সময় বেলা দুপুর দেড়টা৷ প্রশ্ণ হচ্ছে দুপুর দেড়টায় কর্মী কেন ভাত খেতে যাবেন৷অফিস আওয়ারে ভাত খাওয়ার অজুহাত কেন৷ মুখে মাক্স না থাকায় উত্তেজনা সৃষ্টি বিশালগড় বিদ্যুৎ দপ্তরে৷


তাছাড়া কোভিড গাইডলাইনকে অমান্য করে ,সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগম অফিসে৷ এ নিয়ে বিশালগড় বিদ্যুৎ দপ্তরে এসডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই ব্যাপারে তিনি কোনো কিছুই জানেন না৷ বিদ্যুৎ নিগম অফিসের ভিতরে কর্মী ঘুমিয়ে আছেন দেখে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেন৷ বিদ্যুৎ বিল দিতে আসা গ্রাহকরা বিদ্যুৎ অফিসের ভিতরে কর্মী ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন দেখে হতবাক গ্রাহকরা৷ একটি সরকারি দপ্তরে এ ধরনের কর্মসংসৃকতি প্রত্যক্ষ করে ভোক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top