News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে কুপিয়ে খুন করে গোমতীর জলে গা ঢাকা দেয়ার চেষ্টা স্বামীর
Image

স্ত্রীকে কুপিয়ে খুন করে গোমতীর জলে গা ঢাকা দেয়ার চেষ্টা স্বামীর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ এপ্রিল৷৷ শ্বশুর বাড়িতে স্বামীর হাতে নৃশংসভাবে খুন হলেন রুশনা বিবি ( ৩৫) নামে এক গৃহবধূ ৷ অভিযুক্ত স্বামীর নাম হাকিম মিয়া৷ সোমবার উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত পশ্চিম শালগড়ার গ্রাম পঞ্চায়েতর পাঁচ নম্বর ওয়ার্ডে৷ সংবাদ সূত্রে জানা যায় পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে নিজের স্নানের ঘরের মধ্যে ঢুকিয়ে নিজের স্ত্রীকে টাক্কল দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করল স্বামী হাকিম মিয়া৷ গৃহবধূ রুশনা বিবির দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে অভিযুক্ত আসামি হাকিম মিঞা পালিয়ে বাড়ির পাশের গোমতী নদীর জলে চর এলাকায় নগ্ণ অবস্থায় বসে থাকে৷

খুনের ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দিলে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এবং রাধাকিশোরপুর থানার ওসি রাজিব দেবনাথের নেতৃত্বে রাধাকিশোরপুর থানা এবং মহিলা থানারএস আই সুমিত্রা কপালি সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ তবে অভিযুক্ত হাকিম মিয়া দীর্ঘক্ষণ নগ্ণ অবস্থায় গোমতী নদীর জলে নেমে যাওয়ায় তাকে আটক করতে অনেকটাই সময় লাগে৷ প্রায় দুই ঘণ্টা পর অভিযুক্ত হাকিম মিয়াকে গোমতী নদী থেকে গ্রেপ্তার করে আর কে পুর থানায় নিয়ে আসা হয৷ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শালগড়া এলাকা সহ উদয়পুর মহকুমাতে৷ হাকিম মিঞার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top