News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির অভিযোগ
Image

স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ রাজ্যেও ভ্যাকসিনের মজুদ সন্তোষজনক নয়৷ ভ্যাকসিন নিতে এসে অনেককেই বিমুখ হয়ে ফিরে যেতে হচ্ছে৷ বিশালগড় এর উত্তর চড়িলাম উপস্বাস্থ্য কেন্দ্রে গত তিনদিন ধরে ভ্যাকসিন নেই৷ সোমবার সকাল থেকে অনেকেই ভ্যাকসিন নেওয়ার জন্য উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে অপেক্ষা করতে থাকেন৷


এত উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেই৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মাল্টিপারপাস ওয়ার্কার অর্পনা পাল জানান গত শনিবার থেকেই এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না৷ তিনি জানান উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না৷ মজুদ নেই বলেই এখানে ভ্যাকসিন পাঠানো হচ্ছে না বলে তিনি মনে করেন৷ ভ্যাকসিন নিতে এসে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেজন্য উপস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আশা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি খবর পাঠানো হয়েছে বলেও তিনি জানান৷ কিন্তু বাস্তবে দেখা গেছে আশা কর্মীরা এ বিষয়ে মানুষকে অবগত করেনি৷ সে কারণেই সোমবার সকাল থেকে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে মানুষ দীর্ঘ লাইনে ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন৷ প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে দুভর্োগ পোহাতে হয়েছে৷ তাতে ভ্যাকসিন নিতে আসা লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


কবে নাগাদ উত্তর চড়িলাম উপস্বাস্থ্য কেন্দ্রে পুনরায় ভ্যাকসিন দেওয়া হবে সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছুই বলতে পারছেন না উপস্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মাল্টিপারপাস ওয়ার্কার অপর্ণা পাল৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top