News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৯৬২ থেকে রাজনীতিতে, এই প্রথম নিজের জন্য ভোট দিলাম : শোভনদেব
Image

১৯৬২ থেকে রাজনীতিতে, এই প্রথম নিজের জন্য ভোট দিলাম : শোভনদেব

কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কেন্দ্র ভবানীপুর ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন, তাই ভবানীপুর আসনের প্রার্থী করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। সপ্তম দফায়, সোমবার সকালে ভোট দেওয়ার পর শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “১৯৬২ সাল থেকে আমি রাজনীতিতে আছি। এই প্রথম নিজের জন্য ভোট দিলাম।” এদিন সকালে মন্মথ নাথ নন্দন বয়েজ ও গার্লস স্কুলের পোলিং বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভবানীপুর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, তাঁর উন্নয়ন সমস্ত বাড়িতে পৌঁছে গিয়েছে, মমতাকেই ভোট দেবেন জনগণ। এই সমস্ত ইস্যুতেই এবারের ভোট। ১৯৬২ সাল থেকে আমি রাজনীতিতে আছি। এই প্রথম নিজের জন্য ভোট দিলাম।” কোভিড বিধি সঠিকভভাবে মেনে চলা হয়নি বলেও অভিযোগ করেছেন শোভনদেব। তিনি বলেছেন, “বুথে কোভিড বিধি মানা হচ্ছে না। করোনা বাড়ছে না কমছে, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই নির্বাচন কমিশনের।”

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top