News Flash

  • Home
  • Uncategorized
  • কালীমন্দিরে দুঃসাহসিক চুরি
Image

কালীমন্দিরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ পশ্চিম লক্ষীবিল কালীবাড়ি মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ রাতে কে বা কারা কালীবাড়িতে চুরি সংঘটিত করে৷ মায়ের কানের দুল এবং প্রণামী বাক্সের টাকা নিয়ে পালিয়ে যায়৷আজ সকালে মন্দিরে আসার পর এই ঘটনা সকলে লক্ষ্য করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷এলাকাবাসী পুলিশকে খবর দেয়৷

স্থানীয়রা জানান এ নিয়ে দু-বার মায়ের মন্দিরে চুরি হয়েছে৷ প্রণামী বাক্সের মধ্যে প্রায় ৬-৭ হাজার টাকা ছিল৷গত মাঘ মাসে মন্দিরের উদ্ধোধন ও বাৎসরিক কালীপূজা খুব জাঁকজমক ভাবে হওয়াতে লোক সমাগমও বেশি হয়েছিল৷ফলে প্রণামী বাক্সে টাকা পড়েছিল প্রচুর বলে জানান এলাকায় লোকেরা৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া প্রণামীর টাকা পয়সা ও মায়ের কানের দুল উদ্ধার করা সম্ভব হয়নি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top