News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে সাতদিনের লকডাউন করোনায় নতুন আক্রান্ত ৯১ জন
Image

মিজোরামে সাতদিনের লকডাউন করোনায় নতুন আক্রান্ত ৯১ জন

আগরতলা, ২০ এপ্রিল (হি.স.)৷৷ করোনা-র প্রকোপ দ্রুত বৃদ্ধিতে মিজোরামে সাতদিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার৷ সোমবার মধ্যরাতে ওই আদেশ জারি করা হয়েছে৷ তাতে সাফ বলা হয়েছে, ২৬ এপ্রিল ভোর চারটা পর্যন্ত আইজল পুর এলাকা এবং সমস্ত জেলা সদরের বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না৷ আদেশানুসারে আন্তঃরাজ্য পরিবহণে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে৷ মঙ্গলবার ভোর চারটা থেকে এই আদেশ কার্যকর হয়েছে৷


আজ থেকে সপ্তাহব্যাপী মিজোরামে এ-সমস্ত এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, পিকনিক স্থল, পর্যটন স্থল, সিনেমা হল, জিম, রেস্টুরেন্ট এবং শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে৷ তবে বিবাহ কিংবা শেষকৃত্যে ৩০ জনকে একত্রিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷ বিবাহবার্ষিকী কিংবা ক্রীড়া প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এছাড়া বহিঃরাজ্য ফেরত সকলের সাত দিনের জন্য বাধ্যতামূলক বাড়িতে আইসোলেসনে থাকতে হবে৷ তবে বিদেশ ফেরত সকলকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকতে হবে৷
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মিজোরামে নতুন করে ৯১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে করোনা-র টিকা দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন এক ব্যক্তিও সংক্রমিত হয়েছেন৷ বর্তমানে মিজোরামে ৪৩৭ জন করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top