News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাবাড়ী সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বাসন্তী পূজা
Image

দুর্গাবাড়ী সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বাসন্তী পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ রবিবার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা৷ রাজধানীর দুর্গাবাড়ি সহ বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন বাড়িঘরে পূজিত হচ্ছেন পূজা দেবী৷ সোমবার মহা সপ্তমী তিথিতে বিভিন্ন ক্লাব ও দুর্গা বাড়িতে ভাবগম্ভীর পরিবেশে দেবী দশভুজার পূজা অনুষ্ঠিত হয়৷আজ মহা সপ্তমী৷আগরতলা দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাসন্তী পুজো৷সকাল সাড়ে আটটায় শুরু হয়েছে পুজো৷


কোভিড নিয়ম বিধি মেনে দশটা নাগাদ হয়েছে অঞ্জলি প্রদান৷মন্দিরের ভিতরে যারা প্রবেশ করেছে সবাই সোশ্যাল ডিসটেন্স এবং মাক্স ব্যবহার করেছেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান দুর্গাবাড়ি মন্দিরের পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য৷বাসন্তী পূজাই হল দশভূজার কালের পূজা৷ বাসন্তী পূজা কে কেন্দ্র করে অন্যান্য বছর দেশ আনন্দ উল্লাস পরিলক্ষিত হলেও এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে তেমন উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না৷ সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণ মানুষ বাসন্তী পূজায় সামিল হচ্ছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top